জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে জাতীয় প্রেসক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গতকাল বিকাল থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের উপস্থিতিতে শৌচাগারের দরজা ভেঙে তারা মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বর্তমানে তারা মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
