Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
২৭ দিনের লড়াই শেষ: মারা গেছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হুজাইফা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 01:40 pm
Last modified: 07 February, 2026, 01:44 pm

Related News

  • চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন, অবহেলা পেলে কঠোর ব্যবস্থা
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 

২৭ দিনের লড়াই শেষ: মারা গেছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হুজাইফা

দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে ১২ বছরের শিশু হুজাইফা আফনান।
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 01:40 pm
Last modified: 07 February, 2026, 01:44 pm
ফাইল ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে। 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি টিবিএসকে নিশ্চিত করে বলেন, "চিকিৎসকরা মৃত ঘোষণার পর মরদেহ এখন টেকনাফে নিজ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।"

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির সামনে থাকা অবস্থায় মিয়ানমারের ওপার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয়। এলাকার স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও মাথার ভেতরে গুলিটি এমন সংবেদনশীল স্থানে ছিল যে, তা বের করা চিকিৎসকদের পক্ষে সম্ভব হয়নি।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি হুজাইফাকে ঢাকা স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছিলেন, মস্তিষ্কের ভেতরে থাকা গুলিটি অপসারণ করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ ও তাৎক্ষণিক মৃত্যুঝুঁকি ছিল। সেই ঝুঁকি নিয়েই দীর্ঘ প্রায় চার সপ্তাহ লাইফ সাপোর্টে ছিল শিশুটি। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে সীমান্ত পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ওপারের গোলাগুলি ও মর্টার শেলের শব্দে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে প্রতিনিয়ত আতঙ্ক বিরাজ করছে। 
 
Related Topics

টপ নিউজ

মিয়ানমার থেকে গুলি / শিশুর মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন, অবহেলা পেলে কঠোর ব্যবস্থা
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net