Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বেসরকারি খাতে বাধ্যতামূলক পেনশন ও জুলাই যোদ্ধাদের জন্য আলাদা সরকারি বিভাগের অঙ্গীকার বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 05:10 pm
Last modified: 06 February, 2026, 05:41 pm

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বেসরকারি খাতে বাধ্যতামূলক পেনশন ও জুলাই যোদ্ধাদের জন্য আলাদা সরকারি বিভাগের অঙ্গীকার বিএনপির

ইশতেহার অনুযায়ী, প্রস্তাবিত এই বিভাগটি শহীদ পরিবারের পুনর্বাসন, দীর্ঘমেয়াদী সহায়তা এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি তদারকি করবে। এ ছাড়া বিএনপি ‘জুলাই হত্যাকাণ্ড’ এবং সে সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 05:10 pm
Last modified: 06 February, 2026, 05:41 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে বেসরকারি খাতের কর্মীদের জন্য বাধ্যতামূলক পেনশন স্কিম চালু এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও বীরত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ গঠনের অঙ্গীকার করা হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে আর্থ-সামাজিক পুনর্গঠন, রাজনৈতিক জবাবদিহিতা এবং 'প্রতিহিংসার রাজনীতি'র বদলে মেধা-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার রূপরেখা তুলে ধরেন তিনি।

ইশতেহারে অর্থনৈতিক সংস্কারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে বেসরকারি খাতের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক পেনশন ফান্ড চালুর কথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই খাতের কর্মীরা রাষ্ট্রীয় অবসরকালীন সুবিধার বাইরে থাকায় বিদ্যমান সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যে বড় ধরনের ঘাটতি রয়েছে, তা পূরণে এই 'পেনশন ফান্ড' গঠন করা হবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে বিএনপি একটি 'প্রাইভেট সার্ভিস রুলস' বা বেসরকারি চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে বেসরকারি খাতের কর্মীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় এবং সরকারি-বেসরকারি চাকরির মানের বৈষম্য কমিয়ে আনা সম্ভব হয়।

বিএনপির এবারের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা ও একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠনের অঙ্গীকার করেছে দলটি। এই বিভাগ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের কল্যাণ এবং আন্দোলনের যোদ্ধা হিসেবে স্বীকৃত ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করবে।

ইশতেহার অনুযায়ী, প্রস্তাবিত এই বিভাগটি শহীদ পরিবারের পুনর্বাসন, দীর্ঘমেয়াদী সহায়তা এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি তদারকি করবে। এ ছাড়া বিএনপি 'জুলাই হত্যাকাণ্ড' এবং সে সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারীদের হয়রানি থেকে সুরক্ষা দিতে আইনি রক্ষাকবচ নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

দলটি 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়ন এবং দেশে পুনরায় স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

এই প্রতিশ্রুতিগুলো বিএনপির একটি বৃহত্তর অর্থনৈতিক ও প্রশাসনিক এজেন্ডার অংশ, যার মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইশতেহারে আরও জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৫ লাখ সরকারি পদে লোক নিয়োগ করা হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষম বণ্টন নিশ্চিতে চালু করা হবে 'ফ্যামিলি কার্ড'। সব মিলিয়ে মেধা-তন্ত্র এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর ভিত্তি করে একটি আধুনিক শাসন কাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছে বিএনপি।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ইশতেহার / পেনশন ব্যবস্থা / জুলাই যোদ্ধারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net