Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
নির্বাচনি ইশতেহার: উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করবে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 04:40 pm
Last modified: 06 February, 2026, 04:48 pm

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

নির্বাচনি ইশতেহার: উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করবে বিএনপি

দলটি জানিয়েছে, জাতীয় সংসদে আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে উচ্চকক্ষ প্রবর্তন, ৭০ অনুচ্ছেদের সংশোধন এবং বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পরিকল্পনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 04:40 pm
Last modified: 06 February, 2026, 04:48 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহারে উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির কথা উল্লেখ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষিত ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অংশে সাংবিধানিক সংস্কারের মধ্যে বিষয়টি যুক্ত করেছে বিএনপি।

রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে বিএনপি একটি ব্যাপকভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে, যার মূল ভিত্তি হলো ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের জবাবদিহি নিশ্চিত করা।

দলটি জানিয়েছে, এই পরিকল্পনার আওতায় সংবিধানে 'সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' নীতিটি পুনরায় স্থাপন করা হবে এবং অগণতান্ত্রিক সংশোধনীসমূহ বাতিল করে একটি জনবান্ধব শাসনব্যবস্থা কায়েম করার কথা বলা হয়েছে। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধে প্রধানমন্ত্রীর মেয়াদ একটানা দুই মেয়াদের বেশি না হওয়া এবং উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির মতো যুগান্তকারী প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও জাতীয় সংসদে আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে উচ্চকক্ষ প্রবর্তন, ৭০ অনুচ্ছেদের সংশোধন এবং বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা অনুসরণ এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন, এবং ন্যায়পাল নিয়োগের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারও এই সংস্কারের অন্তর্ভুক্ত।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচনি ইশতেহার / উপ-রাষ্ট্রপতি / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net