Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা হবে সরকারি খরচে: নওগাঁয় জামায়াত আমির

বাংলাদেশ

05 February, 2026, 06:05 pm
Last modified: 05 February, 2026, 06:16 pm

Related News

  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা হবে সরকারি খরচে: নওগাঁয় জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ‘যার সামর্থ্য নেই, তার সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে। দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে। যে শিশু দেশের মানুষের দুঃখ-কষ্ট দেখেই বড় হবে, সে প্রধানমন্ত্রী হলেও দেশের প্রতি দায়বদ্ধ থাকবে।’
05 February, 2026, 06:05 pm
Last modified: 05 February, 2026, 06:16 pm
ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনা সরকারি খরচে নিশ্চিত করা হবে। তিনি অঙ্গীকার করেন, কোনো দরিদ্র মায়ের শিশু অর্থাভাবে শিক্ষার বাইরে থাকবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর এ. টিম মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, 'আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে একটা মায়ের শিশুকেও লেখাপড়ার বাইরে থাকতে দেব না। যার সামর্থ্য নেই, তার সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে। দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে। যে শিশু দেশের মানুষের দুঃখ-কষ্ট দেখেই বড় হবে, সে প্রধানমন্ত্রী হলেও দেশের প্রতি দায়বদ্ধ থাকবে।'

নওগাঁর উন্নয়ন নিয়ে অবহেলার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, 'নওগাঁ উত্তর জনপদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে নওগাঁ শহরের ভেতরের সড়কগুলো প্রশস্ত করা হবে। এখানে একটি মানসম্মত মেডিকেল কলেজ এবং কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলা হবে।'

উত্তরবঙ্গকে 'কৃষি শিল্পের রাজধানী' হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, 'ধান, আম, লিচুসহ এ অঞ্চলের কৃষিপণ্যের সঠিক দাম নিশ্চিত করতে গবেষণা কেন্দ্র, পর্যাপ্ত হিমাগার (কোল্ড স্টোরেজ) এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। কৃষক যাতে তাদের ঘামের ন্যায্যমূল্য পায়, সেটিই হবে আমাদের লক্ষ্য।'

বিগত সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, 'গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের ক্ষমতা বাড়ায়নি; বরং লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। সেই অর্থ জনগণের সম্পদ—আমরা সেই লুণ্ঠিত অর্থ দেশে ফিরিয়ে আনব এবং বঞ্চিত অঞ্চলগুলো থেকে উন্নয়ন শুরু করব। আমরা কোনো বেইনসাফি করব না। উন্নয়ন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাড়ি থেকে নয়, যেখানে মানুষ বেশি কষ্টে আছে, সেখান থেকেই শুরু হবে।'

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, দেশের তরুণ সমাজ আজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চায়। তারা কোনো নামমাত্র ভাতা নয়, সম্মানজনক কাজ চায়। যথাযথ শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। একইসঙ্গে তিনি সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, 'এই বাংলাদেশ আমাদের সবার। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবে। রাষ্ট্রে কোনো মেজরিটি বা মাইনরিটির বিভাজন থাকবে না। ইনসাফ কায়েম করা হবে সবার জন্য।'

নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান ডা. শফিকুর রহমান।
 

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / ডা. শফিকুর রহমান / আমির ডা. শফিকুর রহমান / জামায়াতে ইসলামী / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net