Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
‘নব্য গুপ্ত’ তৈরি হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি ও নারী হেনস্থায় এনসিপির উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 08:40 pm
Last modified: 04 February, 2026, 08:40 pm

Related News

  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য
  • নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করব: গভীর রাতে ফেসবুক পোস্টে জামায়াত আমির

‘নব্য গুপ্ত’ তৈরি হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি ও নারী হেনস্থায় এনসিপির উদ্বেগ

মনিরা শারমিন বলেন, পাবনায় ইউনিয়ন কৃষক দলের এক নেতা হুমকি দিয়ে বলেছেন, কেউ অন্য দলে ভোট দিলে তাদের ‘রগ কাটা’ হবে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে যাদের আমরা 'গুপ্ত' বলতাম, এখন নতুন ধরনের নব্য গুপ্ত তৈরি হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 08:40 pm
Last modified: 04 February, 2026, 08:40 pm
ছবি: সংগৃহীত

হিন্দু ভোটারদের হুমকি ও নারী হেনস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেছেন, দেশে নতুন ধরনের 'নব্য গুপ্ত' তৈরি হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মনিরা শারমিন বলেন, পাবনায় ইউনিয়ন কৃষক দলের এক নেতা হুমকি দিয়ে বলেছেন, কেউ অন্য দলে ভোট দিলে তাদের 'রগ কাটা' হবে। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে যাদের আমরা 'গুপ্ত' বলতাম, এখন নতুন ধরনের নব্য গুপ্ত তৈরি হচ্ছে।'

তিনি আরও অভিযোগ করেন, গত আগস্টে হাবিবুর রহমান হাবিব প্রেস ক্লাবে বলেছিলেন, বিএনপির বিরুদ্ধে গেলে জিহ্বা কেটে নেওয়া হবে। এ ধরনের হুমকি ও হেনস্থার কারণে ভোটার ও প্রার্থীরা উদ্বিগ্ন।

ঢাকা-১ আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে হিন্দু ভোটারদের ভয় দেখানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, হিন্দুদের ভোট আলাদা বাক্সে জমা হবে। এর মাধ্যমে বোঝা যাবে কে ভোট দিচ্ছে আর কে দিচ্ছে না। এই ধরনের অপতৎপরতা হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, বিএনপির দাবির ভিত্তিতে ভোটকেন্দ্র থেকে বিএনসিসিকে সরিয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক। কমিশন এককভাবে একটি দলের কথা শুনেছে, অন্য দলের মতামত নেয়নি। এটি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি পক্ষপাতিত্ব। বিএনসিসিকে সরিয়ে দেওয়াটা একটি ষড়যন্ত্র।

নারী হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, ১১ দলীয় জোটের নারী সদস্যরা প্রচারণায় গিয়ে ভয়াবহ হেনস্থার শিকার হচ্ছেন। আজ এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণায় কয়েকজন নারীকে হেনস্থা করা হয়েছে। একটি নির্দিষ্ট দলের লোকেরা এটি করেছে, যাদের নেতারা বিএনপি থেকে এসেছেন। শুধু কুমিল্লা নয়, সারা দেশেই নারীরা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন।

তিনি বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল নারীদের অধিকার রক্ষার কথা বলে। অথচ মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে বিএনপি নারীদের চরমভাবে হেনস্থা করছে। মনে রাখতে হবে, বর্তমান ও আগামী নির্বাচনে প্রায় অর্ধেকের বেশি ভোটার নারী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মিডিয়া উপকমিটির সদস্য শাওন মাহফুজ ও এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার।

Related Topics

টপ নিউজ

হিন্দু ভোট / হিন্দু ভোটার / গুপ্ত / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য
  • নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করব: গভীর রাতে ফেসবুক পোস্টে জামায়াত আমির

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net