Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
১৪০০ শহীদের রক্তের নির্বাচনে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 08:25 pm
Last modified: 04 February, 2026, 08:32 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

১৪০০ শহীদের রক্তের নির্বাচনে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, ‘আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা যখন রাজনীতি শুরু করি- তখন আমরা বলেছি, আমরা শুধু খেলা চেঞ্জ করব- এটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টে দেব।’
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 08:25 pm
Last modified: 04 February, 2026, 08:32 pm
ছবি: টিবিএস

আসন্ন জাতীয় নির্বাচনকে ১৪০০ শহীদের রক্তের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। 

একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'প্রশাসন যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায়, তাহলে আবার ৫ আগস্ট নেমে আসবে।'
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'কিছু কতিপয় লোভী বেনজীর-হারুন-বিপ্লবরা আবার উদয় হয়েছে। পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজীর থেকে শিক্ষা নেন, বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই, আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না। কোনো ওসির জন্য, এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।'

তিনি আরও বলেন, 'এই দেশটা ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি ভোটচোরদের হাতে দেশটা তুলে দেন, এই ভোটচোররা আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকেই নির্দেশ দিবে। ওসি-ডিসি, এসপি-এসআইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দেবেন নাকি জনতার হাতে তুলে দেবেন।'

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা যখন রাজনীতি শুরু করি- তখন আমরা বলেছি, আমরা শুধু খেলা চেঞ্জ করব- এটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টে দেব।'

এ সময় গণমাধ্যমের একপাক্ষিক ভূমিকার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'মিডিয়ার ভাইয়েরা আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদেরকে জানায়- ভাই আমরা খবরটা পাঠাই কিন্তু খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখলাম, পুরো মিডিয়ায়, সবজায়গায় সব বন্দনা-প্রংশসা শুধুমাত্র বিএনপির জন্য। মিডিয়া খবরের মাঝে-মাঝে বিএনপির প্রচারণা চালায়। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে।'

বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখার নির্বাহী সদস্য আব্দুল বাতেন, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার প্রমুখ।
 
Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / শহীদ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net