Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
একটি দল নারীদের ঘরবন্দি করতে চায়, এমন ভাষা ব্যবহার করেছে যা বলতেও লজ্জা লাগে: তারেক রহমান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 02:30 pm
Last modified: 02 February, 2026, 03:24 pm

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

একটি দল নারীদের ঘরবন্দি করতে চায়, এমন ভাষা ব্যবহার করেছে যা বলতেও লজ্জা লাগে: তারেক রহমান 

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 02:30 pm
Last modified: 02 February, 2026, 03:24 pm

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। ওই দলের নেতা, মা-বোনদের প্রতি যে শব্দ ব্যবহার করেছেন তা তার বলতেও লজ্জা লাগে। 

আজ (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, 'একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী—নারী গোষ্ঠী, আমরা দেখেছি, কীভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছেন যে, যেসকল মহিলা, যে সকল মা-বোনেরা কর্মসংস্থানের উদ্দেশে, কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে—আপনাদের সামনে আমার বলতে কী ধরনের লজ্জা হচ্ছে—এমন একটি শব্দ  আমাদের সব মা-বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এই দেশের জন্য একটি কলঙ্কস্বরূপ।' 

তিনি বলেন, 'এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে। এই বাংলাদেশের ৫০ লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্টস শিল্প নিয়ে সকলে গৌরব করে, সেই গার্মেন্টস শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কীভাবে অসম্মানিত করেছেন। তাদেরকে খারাপ ভাষায় অসম্মানিত করেছেন।'

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, 'যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায়, নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কী হতে পারে? এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য।'

জামায়াত আমিরের এক্স পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সমালোচনা শুরু হওয়ার পর তারা বলছে আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল।  যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে, বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে—তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের।' 

'কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে এরা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদী হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদী হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো জনদরদী হতে পারে না। এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য, এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য', যোগ করেন তিনি। 

তিনি বলেন, 'আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়। সেজন্যই আমরা বলেছি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।'

কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, 'আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যেসকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই ঋণ ইনশাল্লাহ সুদসহ আমরা মওকুফ করব।'

খুলনার শিল্পাঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, 'এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী। কিন্তু আমরা দেখেছি গ্যাসসহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে। আমরা চাই ইনশাল্লাহ বিএনপি আগামী ১২ তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই।'

তরুণ ও যুব সমাজের জন্য আইটি পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'আমরা এখানকার তরুণ সমাজের সদস্য যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্কসহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।'

আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, 'যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা, যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে। এই অভিজ্ঞতা বিএনপিরই আছে, বিএনপি জানে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয়। একই সাথে বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে, কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয়।'

জনসভায় উপস্থিত বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, 'এই মানুষগুলোকে ১২ তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। ইনশাল্লাহ ১৩ তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে, ১৩ তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন, আপনার সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু দায় দায়িত্ব তাদের।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / জামায়াতে ইসলামী / বিএনপি / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net