Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
04 August, 2026, 09:25 pm
Last modified: 04 August, 2026, 09:42 pm

Related News

  • দেশের ২৩৯ কারখানার ছাদে ৬৬৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে: আইইইএফএ
  • অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, পরে বক্তব্য সংশোধন করল বিদ্যুৎ বিভাগ
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে। একই সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পেট্রোনাসের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা চলছে।
ইউএনবি
04 August, 2026, 09:25 pm
Last modified: 04 August, 2026, 09:42 pm
মঙ্গলবার রাজধানীর কেআইবি মিলনায়তনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন—এসব ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। এখন এই বিষয়গুলো অবশ্যই আমাদের সমাধান করতে হবে। সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত 'গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ' শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে। একই সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পেট্রোনাসের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, বিদ্যমান চুক্তিগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও আগামী অক্টোবর থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহ শুরু করার চেষ্টা করছে পেট্রোনাস।

এছাড়া কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে, যার মাধ্যমে দ্রুত জাতীয় গ্রিডে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি।

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ পুনর্গঠনের প্রচেষ্টা নস্যাৎ করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রামের সময় পেরিয়ে এখন দেশ গড়ার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের সময়।

তিনি বলেন, 'আমরা দেখেছি জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি—এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের ক্রেডিট নয়।'

তিনি বলেন, 'পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যেকোনো সময় যেকোনো আন্দোলনই ধীরে ধীরে গড়ে ওঠে এবং একসময় সেখানে জনগণ অংশগ্রহণ করে। বাংলাদেশেও জুলাই-আগস্টে যেটি হয়েছে, এখানেও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই-আগস্টের যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে, ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র চেয়েছিল বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল।'

তিনি বলেন, এই আন্দোলনে (জুলাই) যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের পাশে আছে। আহতদের চিকিৎসা ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করবে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই সর্বপ্রথম রাষ্ট্র সংস্কারের প্রস্তাব জনগণের সামনে তুলে ধরা হয়েছিল, যা পরবর্তীতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ দফায় রূপ নেয়। বিগত নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমাদের এই ৩১ দফার প্রতি ম্যান্ডেট দিয়েছে। কাজেই এই দফা এখন আর শুধু দলের নয়, এটি জনগণের দফায় পরিণত হয়েছে।

জনগণের প্রত্যাশা পূরণই এখন মূল লক্ষ্য

সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রামের কথা হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার। এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।'

তিনি বলেন, 'এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখার। জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যে পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জনগণের প্রত্যাশাগুলো পূরণ করা।'

রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা।

তিনি বলেন, 'রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তা হচ্ছে মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার। গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে, সেটি প্রতিষ্ঠিত করা। তবে দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকার বাধাগ্রস্ত হয়েছিল।'

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর

সরকারপ্রধান বলেন, 'রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার। অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা-বাণিজ্য—অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে আমরা মনে করি, এটিই হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলোর অন্যতম বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল—এই অধিকারগুলোকে অর্জন করা।'

তিনি বলেন, 'রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে। এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের ৩১ দফা উপস্থাপন করেছিলাম। এই ৩১ দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয়ে আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যে সংস্কার প্রস্তাব বা রাষ্ট্র মেরামতের যে দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ৩১ দফা নয়, বরং আমি মনে করি এই ৩১ দফাটি হচ্ছে জনগণের ৩১ দফা।'

বাপেক্স শক্তিশালী করার উদ্যোগ

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান সম্প্রসারণের পরিবর্তে বিদেশি কোম্পানির ওপর অতিরিক্ত নির্ভর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে পঙ্গু করে ফেলেছিল।

তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে দুটি ড্রিলিং রিগ সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো যায়।

তার কথায়, 'আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো দেশের জন্য ব্যবহার করতে পারি, সেই প্রক্রিয়াও এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাব।'

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি

বেকারত্ব দূরীকরণ বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক। মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, সেখানে বাংলাদেশের শ্রমিকদের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হচ্ছে।

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে, যেখানে ১৮ মাসের মধ্যে কারখানা চালু করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। 

এছাড়া কোরিয়ান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, শীতলক্ষ্যার পাড়ে বন্ধ হয়ে থাকা মিল-কারখানার জায়গায় কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি করার জায়গা দেওয়া হবে। এ ছাড়াও আগামী ৬-৭ মাসের মধ্যে বিটিএমসি ও বিএসইসি'র বন্ধ থাকা প্রায় ৫০টি মিল-কারখানা ব্যক্তিখাতের মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কয়েক হাজার কর্মসংস্থান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'স্টার্টআপ ফান্ড' চালু করার কথাও জানান তিনি।

মাদকমুক্ত সমাজ ও তরুণদের উন্নয়ন

তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলা ও সৃজনশীল কাজের ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি প্রাইমারি স্কুলের ২২ লাখ ছেলে-মেয়ের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট ও স্পোর্টস প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক এনার্জি সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। আইটিখাতে তরুণদের উৎসাহিত করতে প্রযুক্তি পণ্যের ওপর ট্যাক্স শূন্য করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শুধু গালভরা কথা শুনতে বা বলতে চাই না। আমরা কাজ ডেলিভার করতে চাই। দেশ ও জনগণকে আমরা কি দিতে পারলাম, আজকের দিনে এটাই হোক আমাদের শপথ। যারা ষড়যন্ত্র করতে চান, ঠান্ডা মাথায় তাদের ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আমাদের ৩১ দফার বাস্তবায়ন করব।

স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা

সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর বেড সংখ্যা নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় উদ্যোগ নেওয়া হলেও মাঝখানে বহু বছর কোনো কাজ হয়নি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলার ৫১ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।

তিনি একটি হতাশার চিত্র তুলে ধরে বলেন, ৫৬ বছরেও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা হয়নি। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে মেডিকেল কলেজ থাকা জেলা হাসপাতালগুলোতে ৫০ বেড এবং সাধারণ জেলা হাসপাতালগুলোতে ১০ বেডের ডায়ালিসিস মেশিন স্থাপন করা হবে। আগামী ২-৩ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে অন্তত ১০ বেডের ডায়ালিসিস সেন্টার চালু হবে।

এছাড়া বর্তমান জনবান্ধব বাজেটে হার্টের রিং (স্টেন্ট), চোখের লেন্স ও ডায়ালিসিস সামগ্রীর ওপর কর প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার ফলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহুগুণ কমেছে বলে তিনি উল্লেখ করেন।

দলীয় নেতা-কর্মীদের জনগণের সেবায় কাজ করার আহ্বান

দলীয় নেতা-কর্মীদের ব্যক্তিগত লাভের পরিবর্তে জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করা।

তিনি বলেন, জনগণ আমাদের ওপর এই দায়িত্ব অর্পণ করেছে। এখন আমাদের দায়িত্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন, দেশ পুনর্গঠন এবং প্রতিটি নাগরিকের জন্য শান্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।

জুলাই আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামর্থ্য অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষে তিনি মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / প্রধানমন্ত্রী / গ্যাস / বিদ্যুৎ / সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • দেশের ২৩৯ কারখানার ছাদে ৬৬৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে: আইইইএফএ
  • অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, পরে বক্তব্য সংশোধন করল বিদ্যুৎ বিভাগ
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net