Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
‘উইন্টার ইজ কামিং’: চট্টগ্রামে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
02 February, 2026, 12:10 pm
Last modified: 02 February, 2026, 12:08 pm

Related News

  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

‘উইন্টার ইজ কামিং’: চট্টগ্রামে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল

জোবায়ের চৌধুরী
02 February, 2026, 12:10 pm
Last modified: 02 February, 2026, 12:08 pm
ছবি: টিবিএস

জনপ্রিয় টিভি সিরিজ গেম অভ থ্রোন্স-এর আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুরর রহমানের ছবি সংবলিত ব্যানার। আর সেসব ব্যানার উঠেছে চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায়। এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও আগ্রহের জন্ম দিয়েছে এই ব্যানার। তবে এর সঙ্গে সাংগঠনিক কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন জামায়াত-শিবিরের নেতারা।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফর করছেন শফিকুরর রহমান। এর ধারাবাহিকতায় আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায়, সীতাকুণ্ডে ও চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা আছে তার।

জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে গেম অভ থ্রোন্সের জনপ্রিয় সংলাপ 'উইন্টার ইজ কামিং লিখে' তার একটি ছবি সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। তিনি অগ্রভাগে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে আছেন, এমন ছবি রয়েছে ব্যানারে। আর ওপরের অংশ লেখা: 'উইন্টার ইজ কামিং'। একেবারে নিচে কার্টেসিতে লেখা, 'দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম'। 

ব্যানারের বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় টিবিএসকে বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফ্যান পেজ থেকে ছবিগুলো ভাইরাল হয়েছিল। এরপর এগুলো প্রিন্ট কেউ ব্যানার আকারে লাগিয়েছে। এটির সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমিরে জামায়াতের ফ্যান বেইজ তৈরি হয়েছে। তারা হয়তো ক্রেইজ ব্যক্ত করতে গিয়ে এমন ব্যানার টানিয়েছে। এই ছবির সেইভাবে কোনো অর্থ নেই বলে আমি মনে করি।'

ছবি: টিবিএস

সামাজিক যোগাযোগমাধ্যমে দাদু ফ্যান ক্লাব লিখে সার্চ দিলে অনেকগুলো পেজ ও গ্রুপ পাওয়া যায়। সেখানেই এই ধরনের অসংখ্যা ছবি অনলাইনে ঘুরছে। নেটিজনরা সেগুলো শেয়ার দিচ্ছেন। কেউ কেউ সমালোচনাও করছেন। 
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোরশেদুল আলম চৌধুরী টিবিএসকে বলেন, 'বিষয়টি শুনিনি। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। এরপরও বিষয়টি নিয়ে খবর নিচ্ছি।'

গেম অভ থ্রোন্সের শুরুর দৃশ্যেই দর্শকদের এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেখানে দেখা যায় শীতের রুক্ষতা ও দ্য ওয়াল-এর ওপার থেকে আসা মহাবিপদের হাতছানি। এ বিপদের নেপথ্যে রয়েছে রহস্যময় ও ভয়ংকর হোয়াইট ওয়াকারস। স্টার্ক পরিবারের মূলমন্ত্র 'উইন্টার ইজ কামিং' সতর্কবার্তার পাশাপাশি মনে করিয়ে দেয় যে, হাড়কাঁপানো শীতের সময় নর্থ জনপদকে রক্ষা করার গুরুদায়িত্ব এই পরিবারের কাঁধেই।

ওয়েস্টেরসে শীতের আগমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি যেমন হাউস স্টার্কের হৃত ক্ষমতা পুনরুদ্ধারের পথ তৈরি করে, তেমনি নাইট কিং-এর বিরুদ্ধে লড়ার জন্য বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে আসে। 

Related Topics

টপ নিউজ

নির্বাচন / চট্টগ্রাম / জামায়াত / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net