Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 04:05 pm
Last modified: 31 January, 2026, 04:09 pm

Related News

  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ ‘বিভ্রান্তিকর’

নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ জামায়াতের

শনিবার (৩১ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ তুলে ধরেন।
টিবিএস রিপোর্ট
31 January, 2026, 04:05 pm
Last modified: 31 January, 2026, 04:09 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় দলের নারী কর্মীদের হেনস্তা, হামলা এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির অভিযোগ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে এবং বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, 'নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে শেরপুরের শ্রীবরদীতে আমাদের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কোনো চিহ্নিত খুনিকে গ্রেপ্তার করা হয়নি।'

সংবাদ সম্মেলনে নারী কর্মীদের ওপর হামলার বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তা। যশোর, নোয়াখালী, কুষ্টিয়া, সীতাকুণ্ড ও নওগাঁসহ বিভিন্ন স্থানে নারীরা যখন প্রচারণায় নামছেন, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে। অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং 'মহিলাদের কিসের রাজনীতি' বলে ঘরে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে।'

জুবায়ের বলেন, 'কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার মা এবং নারী কর্মীদের কাছ থেকে লিফলেট ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।'

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে জুবায়ের বলেন, 'চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীর ৫ লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকার ইমাম ও খতিবদের মাঝেও অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে, যা আচরণবিধির চরম লঙ্ঘন।'

তিনি বলেন, 'আগামীকাল রবিবার বিকেল ৩টায় জামায়াতের একটি প্রতিনিধি দল, যার মধ্যে কেন্দ্রীয় নারী নেতৃবৃন্দও থাকবেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে বিস্তারিত অভিযোগ দাখিল করবেন।'

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, 'ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিমের কর্মী-সমর্থকদের ওপর বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের লোকেরা হামলা চালিয়েছে, যাতে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।' 

এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের হামলায় পাঁচজন ছাত্রশিবির কর্মী আহত হয়েছেন বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, 'আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। কিন্তু একটি দল পরিস্থিতি উত্তপ্ত করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচনি প্রচারণা / নারী কর্মী / হেনস্তার অভিযোগ / বাংলাদেশ জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ ‘বিভ্রান্তিকর’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net