Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নারীরা কখনোই জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 10:25 am
Last modified: 29 January, 2026, 10:28 am

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল

নারীরা কখনোই জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে শফিকুর রহমান

খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, 'এটা আমাদের সিদ্ধান্ত নয়। এটা তাদের দলের সিদ্ধান্ত।'
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 10:25 am
Last modified: 29 January, 2026, 10:28 am
সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: স্ক্রিনগ্র্যাব

নারী ও পুরুষের মধ্যে আল্লাহ প্রদত্ত পার্থক্যের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো নারী দলটির প্রধান হতে পারবেন না। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, 'কোনো নারী কি জামায়াতের প্রধান হতে পারেন?' জবাবে শফিকুর রহমান বলেন, 'এটা সম্ভব নয়। এটা সম্ভব নয় কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। কারণ আপনারা (পুরুষরা) কখনই সন্তান ধারণ করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'আমরা কখনও শিশুকে বুকের দুধ পান করাতে পারব না। এটি আল্লাহ প্রদত্ত। আর নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।'

জাতীয় নির্বাচনে জামায়াত কতজন নারীকে মনোনয়ন দিয়েছে— এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, 'সংসদ নির্বাচনে একজনও না। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। তবে ভবিষ্যতে আমরা সংসদের জন্যও সেই প্রস্তুতি নিচ্ছি।'

শফিকুর রহমান আরও বলেন, 'অন্যান্য দলগুলোতেও আপনারা উল্লেখযোগ্যসংখ্যক নারী দেখতে পাবেন না, কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয়। (তবে) আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।'

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক জামায়াতের এই অবস্থানের বিরোধিতা করে বলেন, 'চমৎকার। আপনি বলছেন যে তারা একটি সংগঠনের প্রধান হতে পারবেন না, অথচ তারা ১৭ কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং পরিষ্কারভাবেই নারীরা নেতৃত্বের অবস্থানে থাকার যোগ্যতা রাখেন।'

জবাবে শফিকুর রহমান বলেন, 'এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা।'

সাংবাদিক যখন পাল্টা যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশসহ অনেক দেশেই নারী নেতৃত্ব ছিল; তখন শফিকুর রহমান উত্তর দেন, 'খুব অল্প কিছু দেশে।'

এরপর আলোচনাটি বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর অতীতের রাজনৈতিক জোটের দিকে মোড় নেয়, যেই সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, 'এটা আমাদের সিদ্ধান্ত নয়। এটা তাদের দলের সিদ্ধান্ত।'

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / নারী / ডা. শফিকুর রহমান / দলীয় প্রধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net