Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
তারেক রহমানের মধ্যে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিপবিএস রিপোর্ট
28 January, 2026, 05:10 pm
Last modified: 28 January, 2026, 05:26 pm

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের মধ্যে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখছে। তিনি জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন।’
টিপবিএস রিপোর্ট
28 January, 2026, 05:10 pm
Last modified: 28 January, 2026, 05:26 pm
ছবি: টিবিএস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মধ্যে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে।

তিনি আরও বলেন, 'তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখছে। তিনি জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন।'

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, 'তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে।'

বিগত সরকারের সমালোচনা করে তিনি জানান, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের কারণে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ নির্ভয়ে নিজের ভোট দিতে চায়। 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, হাজারো মিথ্যা মামলায় হয়রানি হয়েছি, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো বানোয়াট মামলার ভোগান্তিও আমাদের সহ্য করতে হয়েছে।'

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়।' তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, 'আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।'

বর্তমান পরিস্থিতির উন্নতি নিয়ে তিনি বলেন, 'এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।'

শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, 'দেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনব।'

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের পৈতৃক বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি। কিন্তু কোনোদিন কারো উপকার করে বিনিময়ে এক কাপ চা পর্যন্ত পান করিনি।'

প্রতিশোধের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়ে তিনি আরও বলেন, 'আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটব না। এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই।'

পথসভার শেষ পর্যায়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net