Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 05:00 pm
Last modified: 28 January, 2026, 05:17 pm

Related News

  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ

ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

তিনি বেলন, ‘এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। যারাই ভোট চাইতে আসবে, বলবেন হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।’
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 05:00 pm
Last modified: 28 January, 2026, 05:17 pm
ছবি: টিবিএস

ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)- নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, 'কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।'

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। যারাই ভোট চাইতে আসবে, বলবেন হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।'

আসিফ মাহমুদ বলেন, 'আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে।'

তিনি বলেন, 'দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছিলেন। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে।'

তিনি আরও বলেন, গত আওয়ামী আমলে গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম করেছে। বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের অভিজ্ঞতা আমাদের দিয়েছে। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।

ছবি: টিবিএস

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, 'বিএনপির দেবীদ্বার ও তিন আসনের প্রার্থী কুমিল্লায় যাতে উন্নয়ন কার্যক্রম না হয়, সেজন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছেন।'

তিনি বলেন, 'এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না। আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই। আমরা বার বার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে ক্ষমতায় আসলে কি করবে তার নমুনা দেখিয়ে দিয়েছেন।'

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'আরেকটি বড় দলের নেতারা উপরে উপরে ভালো কথা বলছেন। কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই দলের নেতারা এগারো দলীয় ঐক্যজোটের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছেন।'

তিনি বলেন, 'হ্যাঁ ভোটকে বিজয়ী করলে আগামীতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না।'

তিনি আরও বলেন, 'তাদের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোনো কথা বলছেন না। বড় নেতারা হ্যাঁ ভোটের কথা বললেও, জেলা-উপজেলা পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন।'

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / বিভাগ / ১১ দলীয় জোট / আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net