Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
রোববার থেকে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী পদযাত্রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 09:40 am
Last modified: 24 January, 2026, 09:45 am

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

রোববার থেকে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী পদযাত্রা

২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৩০টি জায়গায় দলের নির্বাচনী পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দলটির।
টিবিএস রিপোর্ট
24 January, 2026, 09:40 am
Last modified: 24 January, 2026, 09:45 am

আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) থেকে নির্বাচনী পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বিষয়টি নিশ্চিত করে দলের মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৩০টি জায়গায় দলের নির্বাচনী পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে গণভোটে 'হ্যাঁ' এবং শাপলা কলির পক্ষে এ কর্মসূচিতে প্রচার চালানো হবে।

তিনি বলেন, "সচেতনতা তৈরির লক্ষ্যে বাকি ২৭০ আসনে গণভোটের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী এখন ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে এনসিপির নির্বাচনী থিম সং উদ্বোধন করা হবে।"

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান এনসিপির নেতারা।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, "পুরোনো রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচনী বিধি মানছে না। এনসিপি নিয়ম মেনেই নির্বাচন কার্যক্রম পরিচালনা করছে। আগামী ২৫ জানুয়ারি থেকে দলের নির্বাচনী পদযাত্রা শুরু হবে।"

নির্বাচনী পদযাত্রার মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, ২৫ জানুয়ারি রাত ১১টা থেকে এই পদযাত্রা শুরু হবে। এটি সারাদেশে চলবে এবং ঢাকায় একটি মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে। এ কর্মসূচির মাধ্যমে গণভোট কী এবং কেন 'হ্যাঁ' জয়যুক্ত করতে হবে, তা জনগণের কাছে তুলে ধরা হবে।

তিনি বলেন, "সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব—এই তিন বিষয়কে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হবে। নির্ধারিত ৩০টি আসনের বাইরেও সারাদেশে পথসভা করা হবে।"

Related Topics

টপ নিউজ

এনসিপি / নির্বাচনী প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net