Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালট অ্যাপ’: রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করছে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:20 pm
Last modified: 20 January, 2026, 07:24 pm

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালট অ্যাপ’: রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করছে ইসি

‎ইসি সচিব তার প্রারম্ভিক বক্তব্যে জানান, নির্বাচনকে আধুনিক ও অংশগ্রহণমূলক করতেই এই উদ্যোগ। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক দলগুলোর কারিগরি প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তাদের সন্দেহ দূর করতেই এই সরাসরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:20 pm
Last modified: 20 January, 2026, 07:24 pm
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা নিশ্চিত করতে 'পোস্টাল ব্যালট অ্যাপ'-এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই ব্রিফিং শুরু হয়। এতে ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এই ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাসউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ‎এছাড়াও প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের কারিগরি প্রতিনিধিদল (টেকনিক্যাল টিম) এই ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।

এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশি এবং দেশের ভেতরে যারা নিজ এলাকার বাইরে পেশাগত দায়িত্ব পালন করবেন, তাদের জন্য 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে ভোটদানের সুযোগ রাখা হয়েছে। এই অ্যাপের কারিগরি দিক, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং কীভাবে স্বচ্ছতার সাথে ভোট গণনা করা হবে, সে বিষয়েই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

‎ইসি সচিব তার প্রারম্ভিক বক্তব্যে জানান, নির্বাচনকে আধুনিক ও অংশগ্রহণমূলক করতেই এই উদ্যোগ। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক দলগুলোর কারিগরি প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তাদের সন্দেহ দূর করতেই এই সরাসরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আজ ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই মূলত পোস্টাল ব্যালটের কার্যক্রম পুরোদমে শুরু হবে।

আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দেশি-বিদেশি গণমাধ্যমের জন্য বড় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসি / পোস্টাল ব্যালট অ্যাপ / রাজনৈতিক দল / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net