Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
২১ জানুয়ারি থেকে আরব আমিরাতে থাকা বাংলাদেশিদের ওপর কার্যকর হচ্ছে মার্কিন ভিসা বন্ডের নিয়ম

বাংলাদেশ

গাল্ফ নিউজ
20 January, 2026, 11:40 am
Last modified: 20 January, 2026, 11:42 am

Related News

  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • আরবে শুক্রবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা
  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
  • আরব আমিরাতের তেল কেন্দ্রে ভয়াবহ আগুন; বন্দরগুলোতেও হামলার হুমকি ইরানের
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

২১ জানুয়ারি থেকে আরব আমিরাতে থাকা বাংলাদেশিদের ওপর কার্যকর হচ্ছে মার্কিন ভিসা বন্ডের নিয়ম

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সর্বশেষ এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, বি-১/বি-২ ব্যবসা ও পর্যটন ভিসার জন্য আবেদন করা যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড পরিশোধ করতে হতে পারে।
গাল্ফ নিউজ
20 January, 2026, 11:40 am
Last modified: 20 January, 2026, 11:42 am
ছবি: শাটারস্টক

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি নাগরিক যারা যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক বা পর্যটন ভিসার আবেদনে নতুন একটি আর্থিক শর্ত আরোপ করা হচ্ছে। সম্প্রসারিত মার্কিন ভিসা বন্ড কর্মসূচির আওতায় ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সর্বশেষ এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, বি-১/বি-২ ব্যবসা ও পর্যটন ভিসার জন্য আবেদন করা যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড পরিশোধ করতে হতে পারে।

দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তা কোনো আবেদনকারীকে ভিসার জন্য অন্য সব দিক থেকে যোগ্য বলে বিবেচনা করার পরই কেবল এই বন্ডের শর্ত প্রযোজ্য হবে। একই সঙ্গে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো ধরনের বন্ডের অর্থ পরিশোধ না করতে।

নীতিমালার পরিধি

এক্সে দেওয়া পোস্টটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা হালনাগাদ নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসেছে। ওই নির্দেশনায় সম্প্রতি বাংলাদেশকে এমন দেশগুলোর তালিকায় যুক্ত করা হয়েছে, যাদের নাগরিকদের স্বল্পমেয়াদি ভিজিটর ভিসার জন্য আবেদন করার সময় ভিসা বন্ডের আওতায় আনা হতে পারে।

নীতিমালা অনুযায়ী, কোনো আবেদনকারীর প্রোফাইল, ভ্রমণ ইতিহাস এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার ডলার, ১০ হাজার ডলার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে বলতে পারেন। এই বন্ড মূলত একটি আর্থিক নিশ্চয়তা হিসেবে কাজ করে, যার উদ্দেশ্য ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করা—এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করাও অন্তর্ভুক্ত।

Starting January 21, 2026, all Bangladeshis approved for a B1/B2 (business/tourist) U.S. visa must pay a bond of up to $15,000. This requirement does not apply to people holding a valid B1/B2 visa issued before January 21, 2026.

Do NOT pay your bond in advance. Paying early… pic.twitter.com/c7CMmJxQmt— U.S. Embassy Dhaka (@usembassydhaka) January 19, 2026

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা বন্ড কেবল যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস বা কনস্যুলেটের আনুষ্ঠানিক নির্দেশনার পরই পরিশোধ করতে হবে এবং তা অনুমোদিত মার্কিন সরকারি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, বন্ড জমা দিলেই যে ভিসা নিশ্চিতভাবে পাওয়া যাবে—এমন নয়। আর যেসব আবেদনকারীর ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়, তাদের কোনো বন্ড জমা দিতে হবে না।

কর্মসূচির বিস্তার

মার্কিন সরকার ২০২৫ সালে পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে ভিসা বন্ড কর্মসূচি চালু করে। পরবর্তীতে এটি দক্ষিণ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরও বিস্তৃত সংখ্যক দেশকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ভাষ্য, এই কর্মসূচির লক্ষ্য হলো ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থানের ঝুঁকি কমানো এবং ভিসা শর্ত মানার ব্যবস্থা আরও জোরদার করা।

এই শর্তটি কেবল বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। শিক্ষার্থী, কর্মসংস্থান, অভিবাসী এবং অধিকাংশ সরকারি ভিসাসহ অন্যান্য ভিসা ক্যাটাগরি এই বন্ড বিধির আওতায় পড়বে না।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই নীতি যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে সম্ভাব্যভাবে একটি বড় অতিরিক্ত ব্যয় যোগ করছে। বিশেষ করে ব্যবসায়িক সফরকারী, সম্মেলনে অংশগ্রহণকারীরা এবং পর্যটক হিসেবে ভ্রমণের পরিকল্পনা করা পরিবারগুলোর জন্য এই খরচ উল্লেখযোগ্য হতে পারে।

আরব আমিরাতে থাকা আবেদনকারীরা কি প্রভাবিত হবেন?

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আবেদনকারীরা আগের মতোই আমিরাতে দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে ভিসার আবেদন জমা দেবেন। ভিসা বন্ড আরোপের সিদ্ধান্ত প্রতিটি আবেদন পৃথকভাবে কনস্যুলার কর্মকর্তারা নেবেন।

মার্কিন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের পেমেন্ট সংক্রান্ত নির্দেশনা এবং যোগ্যতা যাচাইয়ের জন্য শুধুমাত্র দূতাবাসের অফিশিয়াল যোগাযোগ মাধ্যম এবং পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে বন্ডের অগ্রিম টাকা দাবি করা তৃতীয় পক্ষের কোনো এজেন্ট বা দালাল চক্র থেকে সাবধান থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করার তারিখটি যত এগিয়ে আসবে, তারা তাদের অফিশিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে নিয়মিত নতুন তথ্য বা আপডেট প্রদান অব্যাহত রাখবে।

Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / আরব আমিরাত / ভিসা / সল্প মেয়াদি ভিসা / মার্কিন ভিসা / ভিসা বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • আরবে শুক্রবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা
  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
  • আরব আমিরাতের তেল কেন্দ্রে ভয়াবহ আগুন; বন্দরগুলোতেও হামলার হুমকি ইরানের
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net