Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কোনো অপকর্ম সামনে আনলেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়: আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 05:20 pm
Last modified: 19 January, 2026, 05:20 pm

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

কোনো অপকর্ম সামনে আনলেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়: আসিফ মাহমুদ

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে আমি বিচার মেনে নেবো। অনেকেই নানা প্রচারণা করেছে, কিন্তু কিছু বের করতে পারেনি।’
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 05:20 pm
Last modified: 19 January, 2026, 05:20 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। ফাইল ছবি: সংগৃহীত

কোনো অপকর্ম সামনে আনলেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

তিনি বলেন, 'আমরা যখনি কোনো অপকর্ম সামনে নিয়ে আসি, তখনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।'

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এনসিপির ক্রাউড ফান্ডিং নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় এনসিপির মুখপাত্র বলেন, 'আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে আমি বিচার মেনে নেবো। অনেকেই নানা প্রচারণা করেছে, কিন্তু কিছু বের করতে পারেনি। আওয়ামী লীগের আমলেও তাদের অপকর্ম ফাস হতো। এখন তো চাইলে আমাদের বিরুদ্ধে করতে পারে। কিন্তু অপপ্রচারের উদ্দেশ্যে চোথা নিউজ করা হয়।'

তিনি বলেন, 'আজকে অফিসিয়ালি নির্বাচন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেটা ক্রাউড ফান্ডিং শুরু করা হলো। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের পর আয়-ব্যয় নিয়ে অডিট প্রকাশ করা হবে। সর্বনিম্ন ১০ টাকা থেকে এই ডোনেশন করা যাবে। আমরা বড় কোনো অ্যামাউন্ট কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান থেকে নেবো না '

আসিফ মাহমুদ বলেন, 'আমাদের প্রার্থীরা অভিনব কায়দায় প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রার্থীদের কেউ ঋণখেলাপি নয়। সবাই তরুণ। কেউ কেবল চাকরি শুরু করেছিল সেটা ছেড়ে রাজনীতিতে আসছে।'

জামায়াতের আমীরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, 'সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও পুনর্বিবেচনার বিষয়ে আমরা তাদেরকে অবগত করেছি, আরও আলোচনা হবে। তারপর জোটের পক্ষ থেকে আলোচনা হবে।'

ক্রাউড ফান্ডিং নির্বাচনি আচরণবিধি কিংবা আরপিও বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক কিংবা নির্বাচন কমিশ (ইসি) থেকে কোনো দিকনির্দেশনা আছে কি না এমন প্রশ্নের জবাবে জাতীয় যুবশক্তির মুখ্যসংগঠক ও এনসিপির ফান্ড রাইজিং সেল-এর প্রধান ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'ফান্ড রেইজিংয়ের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আমরা কোনো অবজারভেশন জানতে চাইনি। তবে আমরা মনে করছি কোনো লিগ্যাল ইস্যু নেই। আরপিও কিংবা নির্বাচনি আচরণবিধির সঙ্গে ক্রাউড ফান্ডিংয়ের কোনো বাধা নেই।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / আসিফ মাহমুদ / মুখপাত্র / ক্রাউড ফান্ডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net