Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, সাবেক যুবদল নেতা ও চালক আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2026, 11:20 am
Last modified: 17 January, 2026, 11:49 am

Related News

  • অপ্রতিমের জানাজা সম্পন্ন, কোটবাড়ির গন্ধমতিতেই হবে দাফন
  • কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩
  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা
  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের দুই কর্মীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, সাবেক যুবদল নেতা ও চালক আটক

এ ঘটনায় গাড়ির মালিক ঠিকাদার সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন ও তার চালক কামালকে আটক করেছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
17 January, 2026, 11:20 am
Last modified: 17 January, 2026, 11:49 am
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় গাড়ির চাপায় ফিলিং স্টেশনের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন ও তার চালক কামালকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে করিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই কর্মীর নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। 

আটক গাড়ির মালিক আবুল হাসেম সুজন 'স্বেচ্ছায় পদত্যাগ' করা যুবদল নেতা। তিনি পেশায় একজন ঠিকাদার। 

জানা গেছে, ভোরে একটি জিপগাড়ি ওই পাম্পে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঠিকাদার আবুল হাসেম সুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজেই গাড়িতে তেল নেন। এরপর টাকা না দিয়েই চালক গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন সাহা গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। এ সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে একটি জিপগাড়ি চলে যাচ্ছিল। রিপন সাহা টাকার জন্য দৌড়ে মহাসড়কে গেলে কিছুক্ষণ পর তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা যায়। মাথা ও মুখ থেঁতলানো ছিল।'

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, 'এ ঘটনায় ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামালকে আটক করা হয়েছে। নিহত রিপনের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার একটি মামলা করেছেন।'

এদিকে, আটক ঠিকাদার আবুল হাসেম সুজনকে যুবদলের সভাপতি হিসেবে পরিচয় উল্লেখ করে অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল অনাম বকুল বলেন, 'সুজন যুবদলের সঙ্গে নেই। তিনি অনেক আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল থেকে পদত্যাগ করেছেন।' বিষয়টি নজরে রেখেই সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ফিলিং স্টেশন / যুবদল নেতা / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • অপ্রতিমের জানাজা সম্পন্ন, কোটবাড়ির গন্ধমতিতেই হবে দাফন
  • কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩
  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা
  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের দুই কর্মীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net