Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 06:15 pm
Last modified: 10 January, 2026, 06:46 pm

Related News

  • শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩১ শিক্ষকের তালিকা ও ৭ জনের শাস্তি নিয়ে উদ্বেগ শিক্ষক নেটওয়ার্কের
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: আল-কারাওয়াইয়্যিন ও এক মহীয়সী নারীর কীর্তি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

বিবৃতিতে বলা হয়েছে, ‘ছাত্রাবাসের নাম পরিবর্তন করে শহিদ ওসমান হাদির নামে বদলানো এক হটকারী সিদ্ধান্ত এবং রাজনৈতিকভাবে অপরিপক্ক উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। শহিদ হাদিকে শেখ মুজিবুর রহমানের বিপরীতে দাঁড় করানোর এই কূটকৌশলের আমরা নিন্দা জানাই।’
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 06:15 pm
Last modified: 10 January, 2026, 06:46 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি এই প্রবণতাকে 'হীন রাজনৈতিক ক্ষুদ্রতা' এবং 'রাজনৈতিক প্রতিহিংসা' হিসেবে অভিহিত করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, 'বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। এর মধ্যে অন্যতম নিন্দনীয় হলো বিভিন্ন স্থাপনার নামকরণ ও নাম বদলের সংস্কৃতি। বহু বছর ধরে এই সংস্কৃতি চলে আসলেও, এই সংস্কৃতিকে একটা 'শিল্পে' রূপ দিয়েছিল বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকার। সেটা এতটাই যে, বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও সমাজে বহু মানুষের অবদান থাকলেও, শুধু শেখ পরিবারের সদস্যদের নামে রাষ্ট্রীয় অর্থে স্থাপনা নির্মাণ একটা প্রতিকারহীন প্রবণতায় পরিণত হয়ে গিয়েছিল। এটা ছিল স্পষ্টত দলীয়করণের উর্ধ্বে পারিবারিকীকরণ। এই প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছেন খোদ শেখ মুজিবুর রহমান।'

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলা হয়েছে, 'এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বহু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নামান্তরিত না হলেও, দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পূর্বনাম বাতিল করে কোনো প্রক্রিয়া অবলম্বন না করেই অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ঘটনার নাম জুড়ে দেওয়া হচ্ছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম রাখা হয়েছে বিজয় ২৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম শেরে বাংলা একে ফজলুল হক হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তিত হয়ে হয়েছে মওলানা ভাসানী হল।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, এগুলো কোনো চেতনা থেকে নয়, বরং, যা কিছু বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সেগুলোকে মুছে দেওয়ার একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের নীলনকশা চলমান রয়েছে জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করে। আমরা আবারও এই প্রবণতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের উদ্যোগ প্রসঙ্গে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, 'এই প্রবণতারই সর্বশেষ নজির গড়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারিগর এই বিশ্ববিদ্যালয়টিতে থেকেও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তার নামে প্রতিষ্ঠিত প্রায় ৪০ বছর আগের একটি হলের নাম পরিবর্তন করে শহিদ ওসমান হাদির নামে বদলে দেয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। জানা যাচ্ছে, এই সুপারিশ সিনেটে চূড়ান্ত করা হতে পারে। বরাবরের মতোই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই পরিবর্তন-প্রস্তাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করছে এবং এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করার দাবি জানাচ্ছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নতুন দুই ছাত্রাবাস নির্মিত হয় তখন জাতীয় দুই নেতা শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নামে এগুলোর নামকরণ করা হয়; ছাত্রাবাস দু'টি পাশাপাশি অবস্থিত। এরপর বহু সরকার এসেছে ও গিয়েছে, কখনো এই দুই ছাত্রাবাসের নাম পরিবর্তনের কথা ওঠেনি। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ডামাডোলে অনেক ভাঙচুর ও পরিবর্তন হচ্ছে, যার অনেক কিছুই ন্যায্য নয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়টি সংঘটিত হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে এবং তার নামেই মুক্তিযুদ্ধের লড়াই চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত হয়েছিল।'

'জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন শেখ মুজিবুরের নাম স্মরণ করেই। জাতীয় নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নামে বাংলাদেশের প্রধানতম বিশ্ববিদ্যালয়ে দুটি পাশাপাশি ছাত্রবাস থাকার যে সহাবস্থানগত সৌন্দর্য, তা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিকে স্পন্দিত করতে ব্যর্থ হয়েছে। কিন্তু, তার মানে এই নয় যে, স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বলে শেখ মুজিবুরের নাম মুছে ফেলতে হবে। বরং, তার নামে একটি ছাত্রাবাস থাকা কেবল ন্যায্যই নয়, প্রয়োজনীয়ও বটে।'

শহিদ ওসমান হাদির নাম ব্যবহারের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'ওই ছাত্রাবাসের নাম পরিবর্তন করে শহিদ ওসমান হাদির নামে বদলানো এক হটকারী সিদ্ধান্ত এবং রাজনৈতিকভাবে অপরিপক্ক উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। শহিদ হাদিকে শেখ মুজিবুর রহমানের বিপরীতে দাঁড় করানোর এই কূটকৌশলের আমরা নিন্দা জানাই। জুলাই-পরবর্তী রাজনীতিতে তরুণ হাদি এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতি মানুষের আবেগ আকাশচুম্বী হয়। কিন্তু মানুষের আবেগকে পুঁজি করে ও হাদির নাম ব্যবহার করে নিজ নিজ রাজনৈতিক ফায়দা নিতে চাইছে কোনো কোনো পক্ষ। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে শহিদ হাদির নামে নতুন কোনো ভবনের নাম দেয়া যেতে পারে, কিন্তু প্রায় তিন-চার দশক ধরে জাতীয় নেতার নামে যে ছাত্রাবাস এক নামে পরিচিত, তা বদলে দেয়ার উদ্যোগকে আমরা সন্দেহ করি ও মনে করি হীন রাজনৈতিক ক্ষুদ্রতা থেকে উদ্ভূত। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই আমরা।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, 'বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, রাষ্ট্র ও জনগণের টাকা খরচ করে শুধু রাজনৈতিক বিবেচনায় এই নামকরণের সংস্কৃতি স্পষ্টতই বন্ধ হওয়া উচিত বাংলাদেশে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারও নামে স্থাপিত স্থাপনার নাম পরিবর্তনের সংস্কৃতিতেও রেশ টানা প্রয়োজন। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ডামাডোলে অনেক ভাঙচুর ও পরিবর্তন হচ্ছে, যার অনেক কিছুই ন্যায্য নয়।'

Related Topics

টপ নিউজ

বিশ্ববিদ্যালয় / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান / বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক / হল / হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩১ শিক্ষকের তালিকা ও ৭ জনের শাস্তি নিয়ে উদ্বেগ শিক্ষক নেটওয়ার্কের
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: আল-কারাওয়াইয়্যিন ও এক মহীয়সী নারীর কীর্তি

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net