Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
রাজনৈতিক দলগুলোর আচরণের ওপর নজর রাখা এখন ইসির বড় দায়িত্ব: জেসমিন টুলী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 08:55 pm
Last modified: 11 December, 2025, 09:09 pm

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

রাজনৈতিক দলগুলোর আচরণের ওপর নজর রাখা এখন ইসির বড় দায়িত্ব: জেসমিন টুলী

জেসমিন টুলী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর উচিত হবে ভোটারের প্রতি আস্থা রাখা।ভোটারের ভোটেই যে জয়–পরাজয় নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক প্রক্রিয়া।’
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 08:55 pm
Last modified: 11 December, 2025, 09:09 pm
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী। ফাইল ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর আচরণের ওপর নজর রাখা এখন ইসির বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী।

তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলোর আচরণের ওপর নিবিড় নজর রাখা এখন নির্বাচন কমিশনের (ইসি) বড় দায়িত্ব। যেন কোনো দলই এমন কিছু না করে, যা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে।'

আজ (১১ ডিসেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- তিনি বলেন, 'সবচেয়ে ভালো লাগছে যে এতদিন আমাদের মনে প্রশ্ন ছিল আসলে নির্বাচন হবে কি না। এখন অন্তত আমরা নিশ্চিত হতে পারছি যে ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। এতে আমরা আশ্বস্ত হয়েছি যে নির্বাচন হচ্ছে এবং তফসিলটাও কমিশন খুব সুন্দরভাবে ঘোষণা করেছে।'

তিনি বলেন, 'বাছাইয়ের সময় এবার বেশ লম্বা রাখা হয়েছে। এটি আমাদের সংস্কার কমিশনেরও সুপারিশ ছিল, যেন প্রার্থীরা হলফনামা এবং নথিপত্রগুলো যথাযথভাবে যাচাই–বাছাই করার সুযোগ পান। বাছাইয়ের জন্য সময় বাড়ানো সত্যিই ইতিবাচক।'

তিনি আরও বলেন, 'এরপর আছে আপিল, প্রার্থিতা প্রত্যাহার, আর তারপর প্রচার–প্রচারণার জন্যও যথেষ্ট সময় রাখা হয়েছে। প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ দেওয়া হয়, সেটি মাথায় রেখেই কমিশন প্রচারণার সময়টিও বাড়িয়েছে।' 

জেসমিন টুলী বলেন, 'আরেকটি ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ—এবার একই সঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় প্রচুর ব্যালটপেপার মুদ্রণ করতে হবে। প্রায় ২৫ কোটি ব্যালট পেপার ছাপাতে হবে। সময় প্রয়োজন হবে। এ কারণেও সময় ব্যবস্থাপনা খুব জরুরি ছিল। কমিশন এই বিষয়টি মাথায় রেখে তফসিল ঘোষণা করেছে বলে আমার মনে হয় খুবই সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

চ্যালেঞ্জ ও করণীয়

জেসমিন টুলী বলেন, 'ইসিকে এখন মূলত রাজনৈতিক দলগুলোর ওপর লক্ষ্য রাখতে হবে, যাতে তারা কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নষ্ট করার মতো কোনো আচরণ না করে। রাজনৈতিক দলগুলোর উচিত হবে ভোটারের প্রতি আস্থা রাখা।ভোটারের ভোটেই যে জয়–পরাজয় নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক প্রক্রিয়া।'

ভোটগণনা

তিনি বলেন, 'এবার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের দু'টি ব্যালট থাকবে। তাই ব্যালটবাক্সে একসঙ্গে দুটি ব্যালট রাখা এবং পরে দ্রুত ও সঠিকভাবে গণনা করা—এটা একটি বড় চ্যালেঞ্জ।'

তিনি আরও বলেন, 'প্রার্থীরা সাধারণত ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফল জানতে চান। তাই কমিশনের উচিত হবে যত দ্রুত ও নির্ভুলভাবে গণনা করা যায়, সে বিষয়ে আগেই ব্যবস্থা নেওয়া। আমার বিশ্বাস, কমিশন এই জায়গাটিতে অতিরিক্ত গুরুত্ব দেবে।'

Related Topics

টপ নিউজ

জেসমিন তুলি / ইসি / রাজনৈতিক দল / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net