Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
মুন্সীগঞ্জে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 08:35 pm
Last modified: 05 December, 2025, 08:54 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

মুন্সীগঞ্জে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৭

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। গতকাল দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। 
টিবিএস রিপোর্ট
05 December, 2025, 08:35 pm
Last modified: 05 December, 2025, 08:54 pm
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভাঙচুর করা হয়েছে একটি গাড়ি। এসব ঘটনায় অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ হয়।  

আহতরা হলেন- স্বাধীন (২৪), সাইদুল (২৫), দেলোয়ার হোসেন (৪৯), সাহিদা বেগম (৫৫), জাকির হোসেন (৪০) ও সিহাদ (১৭)। বাকি একজনের নাম জানা যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ। তবে গতকাল দলীয় প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতনের নাম ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। 

ছবি: সংগৃহীত

এরই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেন মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। মশাল মিছিলের শুরু করার মুহূর্তে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তারা আরও জানান, সংঘর্ষের একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলী হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়। 

সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু বলেন, 'আমাদের হাসপাতালে আহত দুজন এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে স্বাধীন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তার দুই হাত ও মাথায় আঘাত রয়েছে।'

এ বিষয়ে কামরুজ্জামান রতনের সমর্থক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, 'কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার সন্তান। তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় গজারিয়া উপজেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। আজ যে খবর আপনারা পেয়েছেন সেটি মূলত এলাকাবাসী একজোট হয়ে আওয়ামী লীগের দালালদের প্রতিহত করেছে।'

অপরপক্ষ মহিউদ্দিন আহমেদের সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন বলেন, 'সন্ত্রাসীরা আমার অফিসে হামলা করেছে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা আমার বাড়িতে গিয়েও হামলার চেষ্টা করেছে। হামলায় আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে। আমি তাদের নিয়ে হাসপাতালে আছি। পরে কথা বলব।'

জানতে চাইলে কামরুজ্জামান রতন বলেন, 'আমি একটু অসুস্থ সেজন্য হাসপাতাল এসেছিলাম। হাসপাতালে থেকেই খবরটি শুনলাম। যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় যারা জড়িত আমি তাদের বিচার চাই।'

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, 'এখনো পর্যন্ত আমরা তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / সংঘর্ষ / মনোনয়ন / মিছিল / মুন্সীগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net