Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জোবাইদা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 11:00 am
Last modified: 05 December, 2025, 01:21 pm

Related News

  • ‘আমার সৌভাগ্য যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে': মাহফুজ আনাম
  • ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে, তারা প্রবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করবে: নজরুল ইসলাম
  • কোনো শক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না: মঈন খান
  • আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার
  • খালেদা জিয়া: এক আপসহীন আলোকবর্তিকার বিদায়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জোবাইদা

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 11:00 am
Last modified: 05 December, 2025, 01:21 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বাংলাদেশে পৌঁছেছেন। লন্ডন থেকে ছেড়ে আসা তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি। শুক্রবার সকাল ১১টা ৫২ মিনিটের দিকে তার গাড়ি বহর হাসপাতালের গেট দিয়ে প্রবেশ করে।

খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তার সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (৭ ডিসেম্বর) কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে 'কারিগরি সমস্যা' দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে বলে আজ সকালে জানিয়েছে বিএনপির প্রেস উইং।  

ছবি: মেহেদি হাসান/টিবিএস

বিএনপির মিডিয়া সেল, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল বলেন, 'ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।'

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ছবি: রাজীব ধর/টিবিএস

এর মধ্যে ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।

এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

ইতিমধ্যে এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল যোগ দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ডা. জোবাইদা রহমান / বেগম খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • ‘আমার সৌভাগ্য যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে': মাহফুজ আনাম
  • ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে, তারা প্রবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করবে: নজরুল ইসলাম
  • কোনো শক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না: মঈন খান
  • আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার
  • খালেদা জিয়া: এক আপসহীন আলোকবর্তিকার বিদায়

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net