Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
১,১৭৪ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল ৩ জাহাজ 

বাংলাদেশ

বাসস
01 December, 2025, 12:20 pm
Last modified: 01 December, 2025, 12:20 pm

Related News

  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত
  • কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী 'দ্য আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
  • সেন্ট মার্টিনে পর্যটকের ঢল, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি
  • আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্ট মার্টিন; তবে রাত্রিযাপন বন্ধ, নভেম্বরে চলবে না জাহাজ
  • কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ

১,১৭৪ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল ৩ জাহাজ 

আজ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা বহাল রেখেছে কর্তৃপক্ষ। 
বাসস
01 December, 2025, 12:20 pm
Last modified: 01 December, 2025, 12:20 pm
সেন্ট মার্টিন দ্বীপ। ফাইল ছবি: রাশেদ কবির/আনস্প্ল্যাশ

অবশেষে আজ (১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু হলো। 

সোমবার সকালে ১ হাজার ১৭৪ জন পর্যটককে নিয়ে কক্সবাজার থেকে মোট তিনটি যাত্রীবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলো সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে গেছে এবং দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।

তবে মৌসুমের প্রথম দিনেই বাধ্যতামূলক অনলাইন নিবন্ধন ছাড়াই টিকিট বিক্রির অভিযোগে 'কেয়ারি সিন্দাবাদ' জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা বহাল রেখেছে কর্তৃপক্ষ। 

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর সাংবাদিকদের জানান, "আজ সকালে সেন্ট মার্টিন রুটে চলাচলকারী তিনটি জাহাজে মোট ১ হাজার ১৭৪ জন পর্যটক রওনা দিয়েছেন।"

সকাল ৬টা থেকেই পর্যটকরা জাহাজে উঠতে শুরু করেন। এ সময় দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ, বিআইডব্লিউটিএসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা ঘাটে উপস্থিত ছিলেন।

সেন্ট মার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল-ইউজ) প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর পর্যটকদের প্রত্যেককে জাহাজে ওঠার আগে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল বিতরণ করেছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গঠিত মনিটরিং কমিটির আহ্বায়ক নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, "সরকারের নির্ধারণ করে দেওয়া দৈনিক ২ হাজার পর্যটকের সীমা কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর বেশি কেউ দ্বীপে যেতে পারবে না।"

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, "সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করতে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটকদের হাতে অ্যালুমিনিয়ামের বোতল তুলে দেওয়া হয়েছে।"

জাহাজগুলো প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে ছেড়ে যাবে এবং পরদিন বিকাল ৩টায় সেন্ট মার্টিন থেকে ফিরে আসবে। এই সেবা ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে বলে জানান তিনি।

১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। পরে ২০২৩ সালের ৪ জানুয়ারি পরিবেশ মন্ত্রণালয় দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করে।

Related Topics

টপ নিউজ

সেন্টমার্টিন ভ্রমণ / সেন্ট মার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত
  • কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী 'দ্য আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
  • সেন্ট মার্টিনে পর্যটকের ঢল, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি
  • আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্ট মার্টিন; তবে রাত্রিযাপন বন্ধ, নভেম্বরে চলবে না জাহাজ
  • কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net