Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সিনহার বুকের হাড় ভেঙে ও গলা চেপে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 09:35 pm
Last modified: 23 November, 2025, 09:43 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

সিনহার বুকের হাড় ভেঙে ও গলা চেপে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট উল্লেখ করেছেন, ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী। তিনি ঘটনার সময় উপস্থিত থেকে ভিকটিমের বুকের হাড় ভাঙাসহ গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছেন।’
টিবিএস রিপোর্ট
23 November, 2025, 09:35 pm
Last modified: 23 November, 2025, 09:43 pm
ছবি: সংগৃহীত

টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের 'মাস্টারমাইন্ড' ও পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপ কুমার দাশ জুতা পরা পা দিয়ে সিনহার বুকের বাম পাঁজরে জোরে আঘাত করে দুটি হাড় ভেঙে দেন এবং গলার বাম পাশে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। বিষয়টি প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদন দ্বারা প্রমাণিত হয়েছে।

সম্প্রতি আলোচিত এই হত্যা মামলার ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং এতে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি মো. সগীর হোসেন। এর আগে গত ২ জুন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছিলেন।

মৃত্যু নিশ্চিত করেন প্রদীপ, গুলি করেন লিয়াকত

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট উল্লেখ করেছেন, 'সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী। তিনি ঘটনার সময় উপস্থিত থেকে ভিকটিমের বুকের হাড় ভাঙাসহ গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছেন।'

অন্যদিকে পরিদর্শক লিয়াকত আলীর ভূমিকা প্রসঙ্গে রায়ে বলা হয়, 'প্রসিকিউশন পক্ষের সাক্ষী, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক সাক্ষ্য পর্যালোচনায় প্রমাণিত হয়েছে যে, লিয়াকত আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিরস্ত্র ভিকটিম মেজর (অব.) সিনহাকে হত্যার উদ্দেশ্যে সরকারি পিস্তল দিয়ে শরীরের ওপরের অংশের গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর চারটি গুলি করেন। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ওই গুলির আঘাতেই ভিকটিমের মৃত্যু হয়েছে।'

আদালত আরও বলেন, যেহেতু প্রদীপ কুমার দাশ মূল পরিকল্পনাকারী হিসেবে মৃত্যু নিশ্চিত করেছেন এবং লিয়াকত আলী গুলি চালিয়েছেন, তাই বিচারিক আদালত সঠিকভাবে দণ্ডবিধির ৩০২ ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন– বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা এবং পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের বিষয়ে উচ্চ আদালত বলেন, তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহায়তা ও সাধারণ অভিপ্রায়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিচারিক আদালত অপরাধের ধরন বিশ্লেষণ করে মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, তা সঠিক ও যুক্তিযুক্ত। তাই তর্কিত রায়ে হস্তক্ষেপ করার কোনো অবকাশ নেই।

মামলার প্রেক্ষাপট ও পরবর্তী ধাপ

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেন।

পরবর্তীতে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। শুনানি শেষে গত ২ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। এখন এই রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর আসামিপক্ষ আপিল বিভাগে আপিল করবে, যার মাধ্যমে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে।

Related Topics

টপ নিউজ

মেজর সিনহা / সিনহা হত্যাকাণ্ড / ওসি প্রদীপ কুমার দাশ / মেরিন ড্রাইভ / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net