Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে ব্যাংকগুলোকে ঋণের তথ্য হালনাগাদ করার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:35 am
Last modified: 14 November, 2025, 12:22 pm

Related News

  • সিবিএস আপগ্রেডেশন: বৃহস্পতিবার রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে
  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি

ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে ব্যাংকগুলোকে ঋণের তথ্য হালনাগাদ করার নির্দেশ

কোনো ঋণগ্রহীতা আদালত থেকে স্থগিতাআদেশ পেলেও তার ঋণের প্রকৃত তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:35 am
Last modified: 14 November, 2025, 12:22 pm

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের তথ্যে নির্ভুলতা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) তাদের ঋণ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা শুরু করেছে। 

এজন্য কেন্দ্রীয় ব্যাংক গত ২৯ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিআইবি কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেছে। বৈঠকে অবিলম্বে ঋণের তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।

ওই সভায় অংশ নেওয়া একটি বেসরকারি ব্যাংকের সিআইবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ ব্যাংক সরকারের বরাত দিয়ে জানিয়েছে, আগামী নির্বাচনে কোনো ঋণখেলাপিকে প্রার্থী হওয়ার সুযোগ দেবে না সরকার। 

দীর্ঘদিন ধরে খেলাপি অথচ এখন নির্বাচন সামনে রেখে যারা খেলাপি ঋণ পুনঃতফসিল করবেন, তাদের ক্ষেত্রে পুনঃতপসিলের নিয়মকানুন পুরোপুরি অনুসরণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো ধরনের ছাড় দিয়ে পুনঃতফসিল করা যাবে না। ব্যাংকগুলো যাতে কোনো তথ্য গোপন না করে, সেটি বারবার বলা হয়েছে। প্রত্যেকটি শাখাকে এ বিষয়ক তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ওই ব্যাংকার বলেন, কোনো ঋণগ্রহীতা আদালত থেকে স্থগিতাদেশ পেলেও তার ঋণের প্রকৃত তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক সুত্র জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এখনও খেলাপি ঋণ বিষয়ক তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে রিপোর্ট করেনি, সেগুলো দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে প্রতি মাসের শেষ তারিখের স্থিতির ওপর ভিত্তি করে নতুন ও চলমান ঋণের মাসিক হালনাগাদ তথ্য জমা দিতে বলা হয়েছে। 

এছাড়া নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ঋণের তথ্য হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। চলমান ও পরিশোধিত ঋণ হিসাব, সঠিক ঋণস্থিতি, সঠিক শ্রেণিমান, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওভারডিউ স্থিতির পরিমাণ, খেলাপি কিস্তির সংখ্যা ও পরিমাণ, কিস্তি জমা বা আদায়ের সংখ্যা ও পরিমাণ রিপোর্ট করতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের প্রত্যেকটি শাখায় ডেডিকেটেড অফিসারের নাম, মোবাইল নম্বর কেন্দ্রীয় ব্যাংককে দিতে বলেছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে কোনো প্রার্থীর ব্যাংক ঋণ নিয়মিত মানে না থাকলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। 

ইতিমধ্যে বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। জানা গেছে, এই তালিকার মধ্যে অন্তত চারজন রয়েছেন যারা ঋণ খেলাপি।  

গত ২৪ জুলাই টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, আদালতের স্থগিতাদেশ নিলেও গ্রাহককে খেলাপি দেখাবে ব্যাংক।

Related Topics

টপ নিউজ

ঋণখেলাপি / খেলাপি / নির্বাচন / বাংলাদেশ ব্যাংক / জাতীয় নির্বাচন / সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • সিবিএস আপগ্রেডেশন: বৃহস্পতিবার রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে
  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net