Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
শরীয়তপুর–ঢাকা রুটে বাস বন্ধ; এক্সপ্রেসওয়েতে পুলিশ ভ্যানে হাতবোমা নিক্ষেপ, ট্রাকে আগুন, আটক ৩

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান
13 November, 2025, 12:10 pm
Last modified: 13 November, 2025, 12:10 pm

Related News

  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
  • আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি-সার্ভার ক্ষতিগ্রস্ত
  • বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

শরীয়তপুর–ঢাকা রুটে বাস বন্ধ; এক্সপ্রেসওয়েতে পুলিশ ভ্যানে হাতবোমা নিক্ষেপ, ট্রাকে আগুন, আটক ৩

জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল জানান, এই মুহূর্তে আন্দোলনকারীরা সড়কের কোথাও নেই, পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
কাজী মনিরুজ্জামান
13 November, 2025, 12:10 pm
Last modified: 13 November, 2025, 12:10 pm
আন্দোলনকারীদের অবরোধের কারণে যানবাহন শূন্য পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি: টিবিএস

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ছয়টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা সেতুর সামনের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে আন্দোলনকারীরা।

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ওই অবরোধ করেছেন। পদ্মা সেতু ভাঙ্গা ৩১ কিলোমিটার এক্সপ্রেসওয়ের অন্তত ৫টি স্থানে গাছের গুড়ি ফেলে অবরোধ করে আন্দোলনকারীরা।

এ সময় পুলিশ ভ্যানে হামলা, ভাঙচুর করে ও হাতবোমা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এছাড়া  নাওডোব তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন। সড়কে বিচ্ছিন্নভাবে মিছিল করে আন্দোলনকারীরা। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কটির নাওডোবা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা তস্তারকান্দি এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন। ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয়রা ওই যানবাহনগুলোর নিরাপত্তা দেন।

মাহমুদা নামে যাত্রী বলেন, 'পরিবারের সদস্য নিয়ে জরুরি কাজে ঢাকা যাচ্ছিলাম, এসে দেখি বাস বন্ধ। এখন আতঙ্ক ও ভয় নিয়ে ভেঙে ভেঙে যাচ্ছি। আমরা সাধারণ যাত্রী, আমাদেরকে সবসময়ই টার্গেট করা হয়। এরকম ঘটনার তীব্র নিন্দা জানাই।'

আলমগীর নামে আরেক যাত্রী ঢাকা যাওয়ার জন্য এসেছেন কিন্তু বাস বন্ধ থাকায় বাড়ি ফিরে যাচ্ছেন। তিনি জানান, '২ ঘণ্টা বসে ছিলাম বাসের জন্য আর চারিদিকে আতঙ্কের খবর শুনে বাড়ি ফিরে যাচ্ছি।'

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, 'গতকাল ঢাকার ধোলাইপাড় এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজকে পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। আতঙ্কে বাস মালিক ও শ্রমিকরা সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বাস চলাচল শুরু করব।'

জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, 'সকাল থেকে পদ্মা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা একটি পুলিশ ভ্যানে হাত বোমা নিক্ষেপ করে ও একটি ট্রাকে আগুন দিয়েছে। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ওই আগুন নিভিয়েছে। পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ থানার আশপাশে আটকে পড়া যানবাহন পদ্মা সেতু পারাপারে সহায়তা করেছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা সড়কের কোথাও নেই, পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

Related Topics

টপ নিউজ

ঢাকা-শরিয়তপুর সড়ক / বাস বন্ধ / পুলিশ ভ্যান / হাতবোমা / নিক্ষেপ / আগুন / অবরোধ / নিষিদ্ধ আওয়ামী লীগ / ঢাকা লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
  • আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি-সার্ভার ক্ষতিগ্রস্ত
  • বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net