Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন অবৈধ হবে: রেজাউল করিম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 05:45 pm
Last modified: 11 November, 2025, 05:55 pm

Related News

  • ৫৩ বছরে প্রথম সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, ৫ এপ্রিল ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন অবৈধ হবে: রেজাউল করিম

রেজাউল করিম বলেন, ‘জাতীয় নির্বাচন করবেন কোন আইনি ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হল জুলাই সনদ। যখন জুলাই সনদ আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে; নাহলে নির্বাচন অবৈধ হবে।’
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 05:45 pm
Last modified: 11 November, 2025, 05:55 pm
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: টিবিএস

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি ও তার ওপর জাতীয় গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।

রেজাউল করিম বলেন, 'জাতীয় নির্বাচন করবেন কোন আইনি ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হল জুলাই সনদ। যখন জুলাই সনদ আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে; নাহলে নির্বাচন অবৈধ হবে।'

তিনি আরও বলেন, 'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই, আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি দাবিগুলো আদায়ের জন্য; বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতিসহ এই বাংলাদেশকে সুন্দর একটি দেশ গড়ে তোলার লক্ষ্যে। আমরা চাই, জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ আইনি স্বীকৃতি পাক।'

রেজাউল করিম দাবি করেন, সব রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের বিষয়ে একমত পোষণ করেছে। তবে বিএনপি প্রস্তাব করেছে, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক।

তিনি বলেন, 'যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, আমি তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের ছাত্র, জনতা, সর্বশ্রেণির মানুষ সর্বপ্রথম জুলাই সনদের আইনি ভিত্তি চায়, তারপর নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই আইনি ভিত্তি দিতে গড়িমসি করেন, তবে মনে রাখবেন, বাংলাদেশের তিনদিকে ভারতের কাঁটাতারের বেড়া। পালাবেন কোথায়?'

বিএনপির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, 'শুধু একটি দল ভোটের দিন গণভোট চায়। কখন? জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আপনাদের উদ্দেশ্য ভালো নয়। যদি উদ্দেশ্য ভালোই হতো, তাহলে আইনি ভিত্তির বিষয়ে একমত পোষণ করার পরও গণভোট নিয়ে এত গড়িমসি কেন?'

রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলব, আমরা শান্তিপ্রিয়। বারবার আমাদের রাস্তায় নামিয়ে রোদে পোড়াচ্ছেন। আর কত?

তিনি আরও বলেন, 'আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আমরা আবারও অনুরোধ করছি; এর পরও যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হব, ইনশাআল্লাহ।'

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / আইনি ভিত্তি / নির্বাচন / চরমোনাই পীর / মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ৫৩ বছরে প্রথম সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, ৫ এপ্রিল ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net