Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানানো হবে: রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 08:45 pm
Last modified: 10 November, 2025, 09:29 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানানো হবে: রিজওয়ানা

সরকার যে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তা না মানলে কী হবে- এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত তারা মানবে না। তাহলে কেন যদি’র কথা আসছে। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিতে পারলে অন্যের সিদ্ধান্ত তো মানতে হবে।’
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 08:45 pm
Last modified: 10 November, 2025, 09:29 pm
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সরকারের সিদ্ধান্ত খুব শিগগিরই জানা যাবে।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'সরকারের অবস্থান সরকার স্পষ্ট করেছে। অনেকগুলো ক্ষেত্রেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। কথা ছিল, যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি সেগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেরা একসঙ্গে বসে একটা ঐকমত্যে পৌঁছে সরকারকে জানাবে। আমরা জেনেছি, রাজনৈতিক দলগুলো এখনো সেই প্রক্রিয়ায় যায়নি।'

তিনি আরও বলেন, 'আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধান করতে না পারে তবে সরকার তার অবস্থান নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে। অভ্যন্তরীণভাবে আলোচনা করে যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে।'

পরিবেশ উপদেষ্টা বলেন, 'সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখেই আমাদের সবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেওয়া হবে।'

সরকার কি সিদ্ধান্ত আরোপ করছে এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, 'কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। যদি শুনতাম সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরও যদি সরকার সিদ্ধান্ত নিত তাহলে কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো নয়। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে।'

সরকার যে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তা না মানলে কী হবে- এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, 'কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত তারা মানবে না। তাহলে কেন যদি'র কথা আসছে। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিতে পারলে অন্যের সিদ্ধান্ত তো মানতে হবে। সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো পালন করতে দিতে হবে।'

রিজওয়ানা আরও বলেন, 'জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সেই সিদ্ধান্ত নেবে।'
 
Related Topics

টপ নিউজ

রিজওয়ানা হাসান / জুলাই সনদ / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net