Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 05:15 pm
Last modified: 10 November, 2025, 05:20 pm

Related News

  • এক বছরে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা
  • ২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু আজ থেকে
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • ২০২৬ সালের হজে মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার

সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি বা অন্যান্য নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন; এমন ক্যান্সার রোগীরাও হজের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদি সরকার।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 05:15 pm
Last modified: 10 November, 2025, 05:20 pm
ফাইল ছবি: রয়টার্স

দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে অংশগ্রহণের অনুমতি দেবে না সৌদি সরকার। প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পরীক্ষায় হজযাত্রীদের 'স্বাস্থ্য ঝুঁকিমুক্ত' বলে প্রত্যয়ন দিতে হবে।

সোমবার (১০ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীর শরীরের প্রধান অঙ্গ অকার্যকর হলে তিনি হজের অনুমতি পাবেন না। এর মধ্যে রয়েছে: ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ, গুরুতর হৃদরোগ, নিয়মিত অক্সিজেন প্রয়োজন এমন ফুসফুসের রোগ এবং ভয়াবহ লিভার সিরোসিস। এছাড়া গুরুতর স্নায়বিক বা মানসিক ব্যাধি, স্মৃতিভ্রংশ, অতি বয়স্ক ব্যক্তি, গর্ভাবস্থার শেষ প্রান্তে থাকা নারী এবং যেকোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়ও হজে অনুমতি মিলবে না।

সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি বা অন্যান্য নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন; এমন ক্যান্সার রোগীরাও হজের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদি সরকার।

হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে প্রতিটি হজযাত্রীর জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে বলা হয়েছে। আগমন ও বহির্গমন প্রান্তে মনিটরিং দলের মাধ্যমে এই সনদের সত্যতা যাচাই করা হবে। কোনো দেশের হজযাত্রীর স্বাস্থ্য সনদে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে সংশোধনমূলক ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এ বিষয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, 'মসৃণ ও নিরাপদ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশ থেকে হজযাত্রী প্রেরণের সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা হবে।'

এর আগে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের নিবন্ধন না করার জন্য নিবন্ধন শুরুর আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল। হজ এজেন্সিগুলোকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি সরকারের আমন্ত্রণে এ সংক্রান্ত বিস্তারিত ধারণা নিতে বাংলাদেশি দুই চিকিৎসক বর্তমানে সেদেশে অনুষ্ঠিত এক কর্মশালায় অংশ নিচ্ছেন।

Related Topics

টপ নিউজ

হজ / সৌদি সরকার / ধর্ম মন্ত্রণালয় / ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • এক বছরে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা
  • ২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু আজ থেকে
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • ২০২৬ সালের হজে মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net