Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে চালু হলো ওয়েবসাইট, মিলবে সব তথ্য 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 06:10 pm
Last modified: 05 November, 2025, 08:03 pm

Related News

  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন
  • ডাচ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বড় জালিয়াতি, জামালপুর থেকে গ্রেপ্তার ২
  • আগামীকাল থেকে ৩ জাহাজে সেন্টমার্টিন যাত্রা শুরু, মানতে হবে কঠোর নির্দেশনা
  • ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ

সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে চালু হলো ওয়েবসাইট, মিলবে সব তথ্য 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেন্টমার্টিন সম্পর্কিত সকল তথ্য, জাহাজের টিকিট লিংক, সকল দর্শনীয় স্থানের তালিকা, সময়সূচি, ভাড়া, গুরুত্বপূর্ণ নম্বরসমূহ, সরকারের নির্দেশনা ও দুই শতাধিক আবাসন সম্পর্কিত তথ্য।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 06:10 pm
Last modified: 05 November, 2025, 08:03 pm
সেন্টমার্টিন। ছবি: উইকিপিডিয়া

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে এবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে mysaintmartinbd.com নামের একটি ওয়েবসাইট।

মঙ্গলবার (৪ নভেম্বর) চালু হওয়া সাইটটিতে এখন সেন্টমার্টিন ভ্রমণের সব তথ্য ও প্রশ্নের উত্তর পাওয়া যাবে। একই সঙ্গে দ্বীপের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা নিজেদের ঘর পর্যটকদের জন্য ভাড়া প্রদান করেন তাদের নাম, ফোন নম্বর ও ভাড়া মূল্য দেখা যাবে। পাশাপাশি আবাসিক হোটেল ও রিসোর্টের তথ্যও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারিতে দ্বীপটিতে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। পর্যটন ব্যতীত সারা বছর সেন্টমার্টিনে সরকারি, বেসরকারি, গবেষণাসহ নানা কাজে মানুষের যাতায়াত থাকে। কিন্তু অনুমতি নেওয়ার ক্ষেত্রে জটিলতায় পড়তে হতো। এখন ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অনুমতি নেওয়া যাবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না। পূর্বের বছরের মতো ডিসেম্বর ও জানুয়ারি মাসে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ যাতায়াত করবে এবং রাত্রিযাপনের সুযোগ থাকবে। দুই মাসের পর্যটনে স্থানীয় জনগণের আয়ের পরিমাণ কমে যাওয়ায় সরকার জলবায়ু কল্যাণ ট্রাস্ট ফান্ড থেকে ব্র্যাক কর্তৃক যাচাই করা ৫০০ পরিবারকে ৫৭ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেছে। এ অবস্থায় স্থানীয় জনগণ বাড়ি-ঘরের ভাড়া কমে যাওয়াসহ নানা অসুবিধার কথা জানান। ফলে কমিউনিটি পর্যটনের ধারণা থেকে ব্যক্তিগত উদ্যোগে সাইটটি তৈরি করেন তিনি।

তিনি বলেন, 'দুই মাসের সীমিত পর্যটনে বিলাসবহুল হোটেল রিসোর্টের চাকচিক্যে ঢাকা পড়ে যাচ্ছে স্থানীয় মানুষের ছোট ছোট হোটেল ও বাসাগুলো। এ বিষয়টিকে মাথায় এনে সেন্টমার্টিনের জনগণকে সীমিত ট্যুরিজমের মাঝেও আয় বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন শতাধিক স্থানীয় মানুষের ঘর-বাড়ি ও ছোট হোটেলকে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকগণ সরাসরি স্থানীয় মানুষের বাসা বা গেস্টরুম বুক করতে পারবেন। এতে কম খরচে স্থানীয় জনজীবন উপভোগ করা যাবে এবং সেই সাথে সেন্টমার্টিনবাসীর সাথে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম খুঁজে পাবেন পর্যটকরা।'

তিনি আরও বলেন, ''আমরা কমিউনিটি ট্যুরিজমের ধারণা থেকে এর নাম দিয়েছি 'হোম স্টে'। আমরা সবাই এটি প্রচারের মাধ্যমে সেন্টমার্টিনবাসীর জীবন জীবিকায় ভূমিকা রাখতে পারি। এছাড়া সারাবছর সেন্টমার্টিনে বিভিন্ন সরকারি, বেসরকারি, গবেষণাসহ বিভিন্ন কাজে মানুষ চলাচল করে (ট্যুরিজম ব্যতীত)। অনেক সময় এই অ্যাপ্রুভাল নিতে অনেক শ্রম ও সময়ের প্রয়োজন হয়। আমরা নিচের ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্রুভালের ব্যবস্থা করে দিয়েছি। অনলাইনে যাত্রার কারণসহ আবেদন সাবমিট করলে ২৪ ঘন্টার মধ্যে আপনি মোবাইল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্রুভাল। তবে এ অ্যাপ্রুভাল পর্যটকদের জন্য প্রযোজ্য নয়।''

তিনি আরও জানান, পর্যটককে অবশ্যই সরকারের প্রজ্ঞাপন মেনে সেন্টমার্টিন যেতে হবে। একইসঙ্গে এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেন্টমার্টিন সম্পর্কিত সকল তথ্য, জাহাজের টিকিট লিংক, সকল দর্শনীয় স্থানের তালিকা, সময়সূচি, ভাড়া, গুরুত্বপূর্ণ নম্বরসমূহ, সরকারের নির্দেশনা ও 'হোম স্টে' এর দুই শতাধিক আবাসন সম্পর্কিত তথ্য।

সাইটটিতে উপজেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল, ইউপি চেয়ারম্যানের ফোন নম্বরের পাশাপাশি দ্বীপে এলাকা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের নিয়োগ করা বিচকর্মীদের নাম ও ফোন নম্বরও সংযুক্ত রয়েছে।

Related Topics

টপ নিউজ

সেন্টমার্টিন দ্বীপ / পর্যটন খাত / ওয়েবসাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন
  • ডাচ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বড় জালিয়াতি, জামালপুর থেকে গ্রেপ্তার ২
  • আগামীকাল থেকে ৩ জাহাজে সেন্টমার্টিন যাত্রা শুরু, মানতে হবে কঠোর নির্দেশনা
  • ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net