Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবিতে নতি স্বীকারের শামিল: ডা. তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2025, 03:55 pm
Last modified: 01 November, 2025, 05:02 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবিতে নতি স্বীকারের শামিল: ডা. তাহের

তিনি অভিযোগ করেন, এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ।
টিবিএস রিপোর্ট
01 November, 2025, 03:55 pm
Last modified: 01 November, 2025, 05:02 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, 'গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওটি পুনরায় সংশোধন করা, একটি দলের অন্যায়-অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি।'

আজ শনিবার (১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে তার নির্বাচনি এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ।

ডা. তাহের বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার নামে একটি দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে এ সরকার, তাতে নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতার ক্ষুণ্ন হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর নিন্দা জানাই।'

তিনি বলেন, 'ইতোপূর্বে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ উভয়েই সিদ্ধান্ত নিয়েছিল, প্রতিটি দল নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে একমত এবং জাতিও এর সঙ্গে একমত। তাই আমরা আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে।'

সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির নতুন করে তৈরি করা পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, 'জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন চায়। নির্বাচনের ঠিক আগে এ ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন বা বশ্যতা স্বীকার করবেন আমরা তা বিশ্বাস করি না।'

তিনি আরও বলেন, 'জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানে হবে নিজেরই সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা। প্রধান উপদেষ্টা তার নিজের পরিকল্পনাকে নিজ হাতে ধ্বংস করবেন এটা জাতি বিশ্বাস করে না। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান নেবেন, সংস্কার বাস্তবায়নে যথার্থ ও সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন।'

Related Topics

টপ নিউজ

আরপিও সংশোধন / জামায়াত নেতা / ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net