Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফার্মাসিউটিক্যাল খাতে ৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2025, 12:55 pm
Last modified: 21 October, 2025, 12:58 pm

Related News

  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত
  • এমপি গাজী নজরুলের প্রকৃত ঘটনার তথ্য নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত
  • শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফার্মাসিউটিক্যাল খাতে ৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ফার্মা খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাব্য সংকট এড়াতে এবং এই খাতের সুরক্ষায় কয়েকটি বিষয়ে সরকারের বিশেষ নজর ও সঠিক নির্দেশনার প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ।
টিবিএস রিপোর্ট
21 October, 2025, 12:55 pm
Last modified: 21 October, 2025, 12:58 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফার্মাসিউটিক্যাল খাতে প্রায় ৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি)। 

মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) তাদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বাপির মহাসচিব জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তারা বিভিন্ন ফার্মা কোম্পানি থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। প্রাপ্ত তথ্যমতে, দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল এই ঘটনায় পুড়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষতির হিসাব যুক্ত হলে মোট ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যান্সার জাতীয় ওষুধ উৎপাদনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণ ছিল। এসব কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ওষুধের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, বেশ কিছু স্পেয়ার পার্টস ও মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো পুনরায় আমদানি করতে সময় লাগবে, ফলে উৎপাদন প্রক্রিয়া আরও বিলম্বিত হবে।

এছাড়া, যেসব পণ্য অন্যান্য এয়ারপোর্টে নামানো হয়েছে, সেগুলোর সংরক্ষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাপি। কারণ, এসব কাঁচামাল বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়—তাপমাত্রা নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বাপির মতে, পুড়ে যাওয়া পণ্যের একটি বড় অংশ ছিল নারকোটিক্স বিভাগ থেকে অনুমোদিত কাঁচামাল, যেগুলো পুনরায় আমদানির ক্ষেত্রে জটিল ও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ফলে, উৎপাদন ও বাজারে সরবরাহ উভয় ক্ষেত্রেই বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই প্রাথমিক ক্ষতির হিসাব বাড়তে পারে, কারণ প্রতিটি কাঁচামাল একাধিক ফিনিশড প্রোডাক্ট উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সেই হিসেবে, কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডে ফার্মাসিউটিক্যাল খাতে প্রায় ৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৩০৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি কোম্পানি সক্রিয়ভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে।

এসময় ফার্মা খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাব্য সংকট এড়াতে এবং এই খাতের সুরক্ষায় কয়েকটি বিষয়ে সরকারের বিশেষ নজর ও সঠিক নির্দেশনার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সেসব বিষয়গুলোর মধ্যে রয়েছে পুড়ে যাওয়া পণ্যের শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত; এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ; পুনঃআমদানীর ক্ষেত্রে ব্যাংকসমূহ যেন কোনো মার্জিন, ব্যাংক চার্জসমূহ অথবা সুদ যেন দাবি না করে; এছাড়া আরও অন্যান্য সুদ, চার্জ মওকুফ করে নতুন কাঁচামাল আমদানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করে দেওয়াসহ মোট ১৪ টি বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাপি।

Related Topics

টপ নিউজ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / অগ্নিকাণ্ড / বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ / বাপি / বিবৃতি / ক্ষতি ৪ হাজার কোটি টাকা / ফার্মাসিউটিক্যাল খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত
  • এমপি গাজী নজরুলের প্রকৃত ঘটনার তথ্য নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত
  • শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net