Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 06:00 pm
Last modified: 15 October, 2025, 06:05 pm

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • জাতীয় নির্বাচন: ইসিতে ৩৪৫ অভিযোগ, ১৪৪টি-ই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে
  • জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ এনে ভিডিওচিত্র প্রদর্শন করলেন ডাকসুর তিন নেতা
  • রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার করা যাবে না: ইসি

চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

চাকসু নির্বাচন কমিশনার আমীর মুহাম্মদ নসরুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, ‘ওদের অনেক ধরনের অভিযোগ এসেছে। উত্তর পাশের গেট দিয়ে প্রবেশকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 06:00 pm
Last modified: 15 October, 2025, 06:05 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ছাত্রদল, দ্রোহ পরিষদ ও সর্বজনীন শিক্ষার্থী পরিষদসহ একাধিক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।

অভিযোগকারীরা আরও জানান, শিবিরের ছাত্রীসংস্থার কিছু সদস্য আচরণবিধি লঙ্ঘন করে ভোটকক্ষের আশপাশে টোকেন বিতরণ ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।

রিপোর্ট লেখার সময় বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, অভিযোগকারীরা অনুষদের মূল ফটকে অবস্থান নিয়েছেন। চাকসু নির্বাচন কমিশনাররা একাধিকবার গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হট্টগোল থামেনি। পরে ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্যকে অনুষদের ভেতরে অবস্থান নিতে দেখা যায়।

চাকসু নির্বাচন কমিশনার আমীর মুহাম্মদ নসরুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'ওদের অনেক ধরনের অভিযোগ এসেছে। উত্তর পাশের গেট দিয়ে প্রবেশকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ছাত্ররা নির্বাচন কমিশনারকে ব্রিফ করেছেন। আমাদের দৃষ্টিতে যা হয়েছে, আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। আমি দুপুর ৩টা থেকে এই কেন্দ্রে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগে গেটে একটি জটলা হয়েছিল। তখন আমরা কয়েকজন নির্বাচন কমিশনার ভোটারদের ডেকে ডেকে ভেতরে এনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছি।'

শেষে তিনি বলেন, 'আপনাদের কোনো অভিযোগ থাকলে, নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে দিতে পারেন।'

Related Topics

টপ নিউজ

চাকসু নির্বাচন / ইসলামী ছাত্রশিবির / আচরণবিধি লঙ্ঘন / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয / ছাত্রদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • জাতীয় নির্বাচন: ইসিতে ৩৪৫ অভিযোগ, ১৪৪টি-ই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে
  • জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ এনে ভিডিওচিত্র প্রদর্শন করলেন ডাকসুর তিন নেতা
  • রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার করা যাবে না: ইসি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net