Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলায় ৫ জনের সাক্ষ্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 03:30 pm
Last modified: 15 October, 2025, 04:55 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলায় ৫ জনের সাক্ষ্য

আগামী ২৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 03:30 pm
Last modified: 15 October, 2025, 04:55 pm
(বাম থেকে) সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় ষষ্ঠ দিনে আরও ৫ জন সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা তাদের জবানবন্দি দেন। তবে এই মামলায় আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করতে পারবেন না। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

সাক্ষীরা হলেন- রাজউকের পরিচালক (উপসচিব) মো. তানজিল্লুর রহমান, কক্সাবাজার সদরের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, ঢাকা সদর রেকর্ডরুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান, রাজউকের সার্টঁ মুদ্ররাক্ষিক কাম কম্পিউটার অপারেটর মো. জাকির হোসেন ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক-২ মো. আল মামুন মিয়া। 

দুদক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, প্রত্যেকেটি মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষের দিকে। আশা করি খুব শিগগিরই এসব মামলায় রায় ঘোষণা হবে। গত ৩১ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি আরও বলেন, পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ আদালতে তিনটি করে মোট ছয়টি মামলা বিচারের জন্য পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। 

মামলার বাকি আসামিরা হলেন- শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

এছাড়া  সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / প্লট বরাদ্দে দুর্নীতি / রাজউক / সাক্ষ্যগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net