Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, ইসি সেভাবেই পদক্ষেপ নেবে; গণভোটের বিষয়ে ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2025, 10:10 pm
Last modified: 14 October, 2025, 10:25 pm

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, ইসি সেভাবেই পদক্ষেপ নেবে; গণভোটের বিষয়ে ইসি সচিব

তিনি বলেন, ‘গণভোট হবে কি না, কখন হবে বা আদৌ হবে কি না—এ বিষয়ে ইসিতে এখনও পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নেই।’
টিবিএস রিপোর্ট
14 October, 2025, 10:10 pm
Last modified: 14 October, 2025, 10:25 pm
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত

সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, ইসি সেভাবেই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে গণভোট নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব বা নির্দেশনা কমিশনে আসেনি। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, ইসি সেভাবেই পদক্ষেপ নেবে।'

মঙ্গলবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব। 

এসময় তিনি বলেন, 'গণভোট হবে কি না, কখন হবে বা আদৌ হবে কি না—এ বিষয়ে ইসিতে এখনও পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নেই।'

আখতার আহমেদ বলেন, 'আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে আমার বাড়তি কোনো মন্তব্য করার সুযোগ নেই। চূড়ান্তভাবে কমিশন যখন সিদ্ধান্ত নেবে, তখন জানানো হবে। আর গণভোটের বিষয়েও একই কথা প্রযোজ্য। যতক্ষণ না সরকার থেকে ইসিকে কিছু বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই।'

তিনি বলেন, 'ইসি মূলত নির্বাচন ব্যবস্থাপনা করে; সিদ্ধান্ত আসে প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকে। গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে হবে কি আলাদা হবে, সেটাও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয় ইসির সঙ্গে আলোচনা করবে।'

ইসি সচিব জানান, আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম ইতোমধ্যে কমিশনের সংগ্রহে এসেছে।

প্রবাসী ভোটার নিবন্ধনে অগ্রগতি

এসময় প্রবাসী ভোটার নিবন্ধনের অগ্রগতি সম্পর্কেও তথ্য দেন ইসি সচিব।

তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি দেশে এনআইডি সেবা চালু হয়েছে। আগামী নির্বাচনের আগে আরও ৮টি দেশে সেবা চালুর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য নিবন্ধন অ্যাপ তৈরি করা হয়েছে, যা অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।

ইসি সচিব বলেন, 'নিউইয়র্ক ও ওয়াশিংটনে নিবন্ধন কার্যক্রম চলছে। শিগগিরই মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসেও চালু হবে।
ইসি চারটি দেশে—ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও জর্ডানে কারিগরি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স ও স্পেন থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমতি পাওয়া গেছে।'

তিনি বলেন, 'পর্যবেক্ষক সংস্থা যাচাইয়ে কঠোরতা জাতীয় নির্বাচনের আগে ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করেছে ইসি।'

তবে এসব সংস্থার কিছু নিয়ে গণমাধ্যমে প্রশ্ন ওঠায় সংখ্যা কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সচিব।

তিনি আরও বলেন, 'আমরা বেশ কিছু প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি, কিছু এখনও চলমান। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এর মাধ্যমে প্রকৃত পর্যবেক্ষকদের চিহ্নিত করা সম্ভব হবে, যাদের মাধ্যমে নিরপেক্ষ পর্যবেক্ষণ পাওয়া যাবে।'

Related Topics

টপ নিউজ

সরকার / ইসি সচিব / গণভোট / আখতার আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net