Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সংকটাপন্ন পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 07:10 pm
Last modified: 09 October, 2025, 07:15 pm

Related News

  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর

সংকটাপন্ন পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক

এসব ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।
টিবিএস রিপোর্ট
09 October, 2025, 07:10 pm
Last modified: 09 October, 2025, 07:15 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ব্যাংকিং খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক আর্থিক শৃঙ্খলা আনার লক্ষ্যে পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে সিদ্ধান্তের বিস্তারিত প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, সংস্কার কর্মসূচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি পরামর্শক প্রতিষ্ঠান—কেপিএমজি (শ্রীলঙ্কা) ও ইওয়াই (শ্রীলঙ্কা)—এর মাধ্যমে ছয়টি তফসিলি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করা হয়। এসব ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।

মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, উল্লিখিত ব্যাংকগুলোর বিশাল অঙ্কের শ্রেণিকৃত ঋণ ও মূলধন ঘাটতি রয়েছে। তাই ছয়টির মধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত করে সরকারি মালিকানায় একটি শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে। তবে আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি'র শেয়ার মালিকানা সংক্রান্ত মামলা উচ্চ আদালতে চলমান থাকায় এটিকে একীভূতকরণের বাইরে রাখা হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে তারল্য সহায়তা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হয়নি; বরং তাদের তারল্য সংকট আরও তীব্র হয়েছে। মূলধন ঘাটতি, শ্রেণীকৃত ঋণ ও বিনিয়োগের হার, প্রভিশন ঘাটতি এবং তারল্য সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, এসব ব্যাংক আমানতকারী ও পাওনাদারদের দেনা পরিশোধে ব্যর্থ হচ্ছে, ফলে ব্যাংকিং খাতে জনআস্থা নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

উল্লেখিত পাঁচটি ব্যাংকের স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা না থাকায় আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫' অনুযায়ী দ্রুত রেজল্যুশন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন বলে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্থাপনের প্রস্তাব করেছে।

অধ্যাদেশ অনুযায়ী, রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংক হবে 'হস্তান্তরকারী ব্যাংক' এবং সরকার প্রতিষ্ঠিত নতুন ব্যাংক হবে 'হস্তান্তর গ্রহীতা ব্যাংক'। প্রস্তাবিত নতুন ব্যাংকটি বাণিজ্যিক ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে।

এ ছাড়া, গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বিশেষ সভায় 'রেজল্যুশন পরিকল্পনা (স্কিম) ২০২৫' অনুমোদিত হয়, যেখানে পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংককে সরকারি মালিকানায় নতুন একটি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী সময়ে, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল (বিসিএমসি)-এর সভায় পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের শেয়ারহোল্ডারদের ব্যাংকের লোকসানের দায়ভার গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ও ব্যবসায়িক পরিকল্পনাসহ নতুন ব্যাংক স্থাপনের প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের ৪০,০০০ (চল্লিশ হাজার) কোটি টাকার "অনুমোদিত মূলধনের" বিপরীতে "পরিশোধিত মূলধন" হিসেবে আনুমানিক ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীগণের ১৫,০০০ (পনেরো হাজার) কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট ২০,০০০ (বিশ হাজার) কোটি টাকা সরকার মূলধন হিসেবে প্রদান করতে পারে।

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত নিয়ে প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

এই পরিপ্রেক্ষিতে, সংকটাপন্ন ৫ টি শরিয়াভিত্তিক ব্যাংককে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী রেজল্যুশন প্রক্রিয়ায় নিয়ে আসার লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাব করা হয়:

(ক) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এই ৫ টি শরিয়াভিত্তিক ব্যাংক-কে মার্জার বা একীভূতকরণ করা যেতে পারে;

(খ) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ ও ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর বিধান অনুযায়ী হস্তান্তরকারী ব্যাংকসমূহের মালিক/শেয়ারহোল্ডারদের পাওনা নিষ্পত্তি হবে। তাছাড়া, আইন অনুযায়ী ব্যাংকসমূহের মালিকানা দায় দ্বারা সীমিত। ফলে হস্তান্তরকারী ব্যাংকসমূহের উচ্চ মূলধন ঘাটতি ও NAV ঋণাত্নক থাকায় এ মার্জার প্রক্রিয়ায় মালিক/শেয়ারহোল্ডারগণের কোন দাবী পরিশোধের সুযোগ নেই। তবে ব্যক্তি আমানতকারীগণের জমাকৃত অর্থ ব্যাংক রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী পরিশোধ করা যেতে পারে এবং সে লক্ষ্যে প্রয়োজনে আমানত সুরক্ষা তহবিলের অর্থ ব্যবহার করা যেতে পারে;

(গ) উল্লিখিত ৫ টি ব্যাংকের সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নতুন শরিয়াভিত্তিক ব্যাংক স্থাপন করা যেতে পারে। প্রাথমিকভাবে অর্থ বিভাগ সরকারের পক্ষে হস্তান্তর গ্রহীতা ব্যাংকের মালিক হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে উক্ত মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা যেতে পারে;

(ঘ) প্রস্তাবিত নতুন শরিয়াভিত্তিক ব্যাংক স্থাপনের জন্য প্রাথমিকভাবে সরকার ২০,০০০ (বিশ হাজার) কোটি টাকা মূলধন প্রদান করতে পারে, যার মধ্যে নগদে ১০,০০০ (দশ হাজার) কোটি টাকা এবং অবশিষ্ট ১০,০০০ (দশ হাজার) কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীগণের ১৫,০০০ (পনেরো হাজার) কোটি টাকার আমানত বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে মূলধনে রূপান্তর করা যেতে পারে, যা পরবর্তী সময়ে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী পরিশোধ করা যেতে পারে;

(ঙ) বিদ্যমান সরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ন্যায় প্রস্তাবিত নতুন ব্যাংক (হস্তান্তর গ্রহীতা ব্যাংক) গঠন সংক্রান্ত কার্যক্রম (আরজেএসসি নিবন্ধন, ব্যাংক লাইসেন্স গ্রহণ ইত্যাদি) ও পরিচালনা Allocation of Business Among The Different Ministries and Divisions, 1996 এর বিধান অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় সম্পাদিত হতে পারে। এছাড়াও ব্যাংকটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানের প্রয়োজন হবে;

(চ) উল্লিখিত সংকটাপন্ন ৫ টি ব্যাংকের মন্দ ঋণ, বিনিয়োগ ও সম্পদ পুনরুদ্ধার এবং সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক, পরিচালনা পর্ষদ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খেলাপী ঋণগ্রহীতাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবে।
 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / বেসরকারি ব্যাংক / ব্যাংক একীভূতকরণ / ইসলামী ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net