Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চতুর্থ দিনের আলোচনায় ঐকমত্য কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2025, 12:55 pm
Last modified: 05 October, 2025, 12:56 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চতুর্থ দিনের আলোচনায় ঐকমত্য কমিশন

আলী রীয়াজ বলেন, তারা বাইরে কি বলছে সেটা অবশ্যই রাজনৈতিক ভাবে গুরুত্ব রাখে তবে আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে কমিশনের বৈঠকে তাদের মতামতটা কি আসছে।
টিবিএস রিপোর্ট
05 October, 2025, 12:55 pm
Last modified: 05 October, 2025, 12:56 pm
ফাইল ছবি: টিবিএস

৮৪টি সংস্কার প্রস্তাবনা সম্বলিত জুলাই জাতীয় সনদ ২০২৫ এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চতুর্থ দিনের মতো আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়। 

আজকের আলোচনায় মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে, তা শুনবে কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শও প্রস্তাব আকারে তুলে ধরতে পারে কমিশন। 

কমিশন ঐক্যমতের বিষয়ে আশাবাদী হলেও দলগুলো এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে। অনানুষ্ঠানিক বৈঠকেও দলগুলো নিজেদের মধ্যে কাঙ্খিত সমঝোতা করতে পারেনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ২০দিনের ব্যবধানে বৈঠক হতে যাচ্ছে। আশা করছি দলগুলো মতামত প্রদানের ক্ষেত্রে আরো কাছাকাছি অবস্থান করবে। আমরা আশা করছি আগামীকালের বৈঠকে সবকিছু সুরাহা হবে। তবে সময়ের প্রয়োজন হলে আরও একদিন বৈঠক হতে পারে।

রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌছাঁতে না পারলে কিভাবে সুপারিশ করবে এমন প্রশ্নে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নে ৩টি সুপারিশ করবো। যা আমাদের বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর মতের প্রতিফলনের সমন্বয়ে করা হবে।

দলগুলোর অনড় অবস্থানের ব্যাপারে অধ্যাপক আলী রীয়াজ বলেন, তারা বাইরে কি বলছে সেটা অবশ্যই রাজনৈতিক ভাবে গুরুত্ব রাখে তবে আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে কমিশনের বৈঠকে তাদের মতামতটা কি আসছে।

কমিশন নতুন কোন প্রস্তাব দিবে কি না এ ব্যাপারে তিনি বলেন, আমরা প্রথমে দলগুলোর কাছে জানতে চাইবো। তারপর প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামতের সাথে সমন্বয় করে প্রস্তাব দেওয়া হবে। সকালে কমিশন প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করবে। এরপর কমিশনের বৈঠক শুরু হবে।

জানা গেছে, বিএনপি ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণে মত দিয়েছে, জামায়াত সংবিধান আদেশ জারি করা এবং এনসিপি গণপরিষদের বিষয়ে অটল আছে। তবে কমিশন তিনটি প্রস্তাবকেই সমন্বয় করার চেষ্টা করছে।

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / অধ্যাপক আলী রীয়াজ / জুলাই সনদ / চতুর্থ আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net