Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2025, 08:20 pm
Last modified: 01 October, 2025, 08:38 pm

Related News

  • আইআরজিসির নৌ কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডা. জয়া চাকমার নেতৃত্বে তিন চিকিৎসকের স্বাক্ষরিত একটি রিপোর্টের কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে এসেছে। এ বিষয়ে ডা. জয়া চাকমার সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদনের ফলাফল অস্বীকার না করে বলেন, ‘এটি একটি গোপনীয় প্রতিবেদন। এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।’
টিবিএস রিপোর্ট
01 October, 2025, 08:20 pm
Last modified: 01 October, 2025, 08:38 pm
ফাইল ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে মারমা কিশোরীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত অবরোধ ও সংঘর্ষে তিনজনের মৃত্যু ঘটলেও, স্বাস্থ্য পরীক্ষায় ওই কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করা মেডিকেল পরীক্ষার ১০টি কাউন্টে রিপোর্ট নরমাল আসায় চিকিৎসকরা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে মত দিয়েছেন।

হাসপাতালের গাইনোকোলজিস্ট জয়া চাকমার নেতৃত্বে তিন চিকিৎসকের স্বাক্ষরিত সেই রিপোর্টের একটি কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে এসেছে। তবে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবেরকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

ডা. জয়া চাকমার সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদনের ফলাফল অস্বীকার না করলেও টিবিএসকে বলেন, 'এটি একটি গোপনীয় প্রতিবেদন। এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।'

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ার পথে খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠে। ওইদিন রাত ১১টার দিকে এলাকার একটি ক্ষেত থেকে অচেতন অবস্থায় কিশোরীটিকে উদ্ধার করা হয়।

পরদিন ভুক্তভোগীর বাবা খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। একই দিন কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ঘটনার পরদিন পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

এই ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে 'জুম্ম ছাত্র-জনতা' নামের একটি সংগঠন ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। ২৮ সেপ্টেম্বর অবরোধ চলাকালে জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও ১৬ জন আহত হন। দুষ্কৃতকারীদের আগুনে প্রায় ৮৫টি দোকান ও বসতঘর পুড়ে যায়, যার আনুমানিক ক্ষয়ক্ষতি ২৫ কোটি টাকা।

ওই রাতে পুরো পার্বত্য চট্টগ্রামে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা। ২৯ সেপ্টেম্বর প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ৩০ সেপ্টেম্বর রাতে সংগঠনটি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / মারমা কিশোরীকে গণধর্ষণ / ধর্ষণ / অবরোধ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • আইআরজিসির নৌ কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net