Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর, সুষ্ঠু নির্বাচনের ওপর নির্ভর করছে আস্থা: সাবেক ডিসিসিআই সভাপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 02:10 pm
Last modified: 30 September, 2025, 02:12 pm

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে

বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর, সুষ্ঠু নির্বাচনের ওপর নির্ভর করছে আস্থা: সাবেক ডিসিসিআই সভাপতি

রিজওয়ান বলেন, সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি মূলত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার প্রতিফলন, যেটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হিসেবে দেখা হচ্ছে। এটি কোনো কাঠামোগত নীতি-সাফল্যের ফল নয়।
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 02:10 pm
Last modified: 30 September, 2025, 02:12 pm
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান-উর-রহমান। স্কেচ: টিবিএস

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান-উর-রহমান বলেছেন, বিদেশি বিনিয়োগ প্রবাহ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তকর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না।

আজ (৩০ সেপ্টেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) আয়োজিত মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই) সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ান বলেন, সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি মূলত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার প্রতিফলন, যেটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হিসেবে দেখা হচ্ছে। এটি কোনো কাঠামোগত নীতি-সাফল্যের ফল নয়।

"অন্তর্বর্তী সরকারের সময় রেমিট্যান্স বেড়েছে, কারণ প্রবাসীরা মনে করেন এ সরকারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। কিন্তু সরকার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে," বলেন রিজওয়ান-উর-রহমান।

তিনি দেশে বিনিয়োগ পরিস্থিতির মলিন চিত্র তুলে ধরে বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ এখনো দুর্বল। বিনিয়োগকারীরা সহিংসতা, লাগামহীন অর্থপাচার ও রাজনৈতিক অনিশ্চয়তায় আতঙ্কিত।

তিনি বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আমাদের অর্থনীতি খারাপ অবস্থায় ছিল, এবং আমি মনে করি না যে, এই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে।"

এদিকে, পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাবিত উদ্যোগেরও সমালোচনা করেন সাবেক ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, "আমি এই পাঁচ ব্যাংক একীভূতকরণ সমর্থন করি না। এতে করদাতাদের ওপর বাড়তি চাপ পড়তে পারে।"

কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বাধীনতা শুধু কাগজে-কলমে নয়, নেতৃত্বের সততার ওপরও নির্ভরশীল। "কাগজে স্বাধীনতা নিশ্চিত হলেও যদি গভর্নর দুর্নীতিগ্রস্ত হন, তবে তা ধ্বংস হয়ে যাবে।"

রিজওয়ান যোগ করেন, বিনিয়োগকারীদের আস্থা নির্ভর করে সুশাসনের ওপর এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব ছাড়া তা সম্ভব নয়।

পুঁজিবাজার প্রসঙ্গে কড়া সমালোচনা করে রিজওয়ান-উর-রহমান বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে পুঁজিবাজার মূলধন সংগ্রহে কোনো ভূমিকা রাখছে না। এ ব্যর্থতার জন্য তিনি অতীত ও বর্তমান উভয় নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেন।

তিনি বলেন, "এ অবস্থায় কোনো ফান্ডামেন্টাল কোম্পানি বাজারে আসবে না।"

Related Topics

টপ নিউজ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) / বিদেশি বিনিয়োগ / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net