Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
সারাদেশে ৫০টি নতুন নির্বাচন অফিস-সার্ভার স্টেশন নির্মাণে ৪৬৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ইসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2025, 11:05 am
Last modified: 24 September, 2025, 11:09 am

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

সারাদেশে ৫০টি নতুন নির্বাচন অফিস-সার্ভার স্টেশন নির্মাণে ৪৬৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ইসির

প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, তিনটি জেলা নির্বাচন অফিস, ৪৬টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণ এবং ১৬টি মেট্রোপলিটন থানায় অফিস স্পেস কেনার প্রস্তাব রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 September, 2025, 11:05 am
Last modified: 24 September, 2025, 11:09 am
ফাইল ছবি: সংগৃহীত

ভোটার ডাটাবেস হালনাগাদ ও নির্বাচনি অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে সার্ভার স্টেশনসহ ৫০টি নতুন নির্বাচন অফিস নির্মাণে ৪৬৪ কোটি ৮৩ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

'উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং সার্ভার স্টেশন নির্মাণ' শীর্ষক এ প্রকল্পটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, তিনটি জেলা নির্বাচন অফিস, ৪৬টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণ এবং ১৬টি মেট্রোপলিটন থানায় অফিস স্পেস কেনার প্রস্তাব রাখা হয়েছে।

মোট ৪৬৪ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প ব্যয়ের অর্ধেকেরও বেশি, প্রায় ২৪০ কোটি টাকা ব্যয় হবে ১৬টি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সার্ভার স্টেশনের জন্য অফিস স্পেস কেনা এবং অফিস স্থাপনে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে নেওয়া এ প্রকল্পটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা। এটি ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

টিবিএসকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "পদ্ধতিগতভাবে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে, তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। হয়তো কিছু কাটছাঁট করতে বলবে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো, দর-কষাকষি তো চলবেই। তবে প্রকল্পটি খুবই প্রয়োজনীয়। আমরা আশা করি দ্রুত অনুমোদন হবে।"

প্রকল্পটি লক্ষ্য হলো নিয়মিত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং ব্যালট পেপার, ভোটার নিবন্ধন ফরম, ব্যালট বাক্স, ইভিএম ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের আধুনিক ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা।

ইসির কর্মকর্তারা বলছেন, এসব অবকাঠামো তৈরি হলে নির্বাচন কমিশনের মিশন বাস্তবায়ন আরও সহজ হবে। ছবিসহ ভোটার তালিকা ব্যবহার ও তথ্যপ্রযুক্তির প্রয়োগের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।
 

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসি / প্রকল্প প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net