Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
কুমিল্লায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চার মাজারে হামলা, অগ্নিসংযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 06:00 pm
Last modified: 18 September, 2025, 07:48 pm

Related News

  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকে মেনে নিতে হবে: কুমিল্লায় নাহিদ ইসলাম   
  • টাকার বিনিময়ে সন্তান দত্তক দিয়ে ‘অপহরণ নাটক’, দেবিদ্বারে উদ্ধার নবজাতক
  • কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চার মাজারে হামলা, অগ্নিসংযোগ

স্থানীয়রা জানান, অভিযুক্ত যুবক ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট দেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করে মহসিনকে আটক করে থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 06:00 pm
Last modified: 18 September, 2025, 07:48 pm
মাজারে আগুন দেওয়া হলে সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: টিবিএস

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবকের বাড়ি ও পৃথক চারটি মাজারে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত যুবক মহসিন (৩৫) হোমনা উপজেলার আছাদনগর গ্রামের ফকির বাড়ির আলেকশাহের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি 'বেমজা মহসিন' নামের একটি আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট দেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করে মহসিনকে আটক করে থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

এদিকে গ্রেপ্তারকৃত মহসিনের দাদা কফিল শাহ-এর মাজার ও তার পরিবারের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ওই এলাকার আরও চারটি মাজার ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিনের পরিবারের বাড়িঘর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া মহসিনের দাদা কফিল উদ্দিন শাহের নামে প্রতিষ্ঠিত একটি মাজারসহ আরও তিনটি মাজারে হামলা চালানো হয়। বাকি মাজারগুলো হলো: কালু শাহ, হাওয়ালী শাহ (বাবুল) ও আবদু শাহ মাজার।

ছবি: ফোকাস বাংলা

তাদের অভিযোগ, মাজারকে কেন্দ্র করে নিয়মিত মাদকের আড্ডা এবং শরিয়ত বিরোধী নানা কাজকর্ম চলত।

ঘটনার পর কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়সাল তানভীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারা জনতার উদ্দেশ্যে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নাজির আহমেদ খান বলেন, 'মহানবী হজরত মুহাম্মদকে (স.) কটূক্তির অভিযোগকারীকে গতকালই (বুধবার) অতি স্বল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। আজকে যারা মাজার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে যদি কারও উস্কানি বা ইন্ধন থেকে থাকে তাকেও আইনের আওতায় আনা হবে।'

ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, 'কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে সকলের সহযোগিতা লাগবে।'

গত বুধবার মহসিন সামাজিক যোগাযোগমাধ্যমে নবী (স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। পুলিশ সেদিনই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠায়।

 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / মাজারে হামলা / মাজার / অগ্নিসংযোগ / ধর্ম অবমাননা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকে মেনে নিতে হবে: কুমিল্লায় নাহিদ ইসলাম   
  • টাকার বিনিময়ে সন্তান দত্তক দিয়ে ‘অপহরণ নাটক’, দেবিদ্বারে উদ্ধার নবজাতক
  • কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net