Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিমান পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 07:10 pm
Last modified: 17 September, 2025, 07:19 pm

Related News

  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিমান পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট (২০০৬ ও ২০২২ সালে) গায়েব করে দেন।
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 07:10 pm
Last modified: 17 September, 2025, 07:19 pm
ফাইল ছবি: সংগৃহীত

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) অভিযোগগুলো যাচাই–বাছাই শেষে আমলে নিয়ে বিশেষ তদন্ত অনুবিভাগকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট (২০০৬ ও ২০২২ সালে) গায়েব করে দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি আলিশান বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ার ব্যবসাসহ বিপুল অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। ঢাকা–কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকার ৭টি এয়ারকন্ডিশন্ড সুপিরিয়র কোচ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে বলা হয়, পরিচালক (প্রশাসন) থাকাকালীন তিনি ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেন। একই সঙ্গে প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে বিমানের প্রকৌশলীদের টিএ/ডিএ বাবদ ১৬ হাজার ১৮৫.৬০ মার্কিন ডলার অবৈধভাবে প্রদান করেন।

Related Topics

টপ নিউজ

বিমান / দুর্নীতি ও অনিয়াম / দুদক / তদন্ত / বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net