Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বিচারপতির উপস্থিতিতে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন পলক, ইনুসহ ৯ আসামি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 01:55 pm
Last modified: 16 September, 2025, 01:52 pm

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

বিচারপতির উপস্থিতিতে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন পলক, ইনুসহ ৯ আসামি

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 01:55 pm
Last modified: 16 September, 2025, 01:52 pm
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে পৃথক চার থানার মামলায় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেনের উপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এসব মামলায় কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি হাজিরা নেওয়া হয়। 

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এই তথ্য জানান। 

যারা ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন, তাদের মধ্যে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান। 

তাদের মধ্য তিনজন কাশিমপুর কারাগার, তিনজন বিশেষ কেন্দ্রীয় কারাগার ও তিনজন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। 

এদিন রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। পরে আদালত ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, দীর্ঘ দিন ধরে ঢাকার সিএমএম আদালতে ভার্চুয়ালি হাজির গ্রহণ করা হচ্ছে। এদিন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারক আকরাম হোসেন ভার্চুয়ালি উপস্থিত থেকে তদারকি করেছেন। ভার্চুয়ালি হাজিরা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

Related Topics

টপ নিউজ

আদালত / আদালত হাজিরা / জুলাই অভুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net