Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ: ১৩ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ

14 September, 2025, 04:05 pm
Last modified: 14 September, 2025, 04:20 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ: ১৩ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

14 September, 2025, 04:05 pm
Last modified: 14 September, 2025, 04:20 pm
দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়। ফাইল ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও ১৩টি ওভারসিজ কোম্পানির ৩১ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক জানিয়েছে, এর আগেও একই ধরনের অভিযোগে ১২টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে ১১২৮ কোটি টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নতুন ১৩টি কোম্পানি যুক্ত হওয়ায় সব মিলিয়ে মোট ২৫টি কোম্পানির ৬৪ জনের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হচ্ছে এবং সম্মিলিতভাবে আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২২৮৮ কোটি টাকা।

২০২২ সালের আগস্টে শ্রমবাজার পুনরায় খোলার পর থেকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য ৫ লাখ ৩২ হাজারের বেশি কোটা বরাদ্দ রেখেছিল। এর মধ্যে ৪ লাখ ৭৬ হাজার শ্রমিক তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে।

তবে রিক্রুটিং এজেন্সিগুলো নির্ধারিত সময়ের আগে টিকিট সরবরাহ করতে না পারায় প্রায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মী বিমানে উঠতে পারেননি।

এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মালয়েশিয়ায় ১৭ হাজার কর্মীর কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হওয়ার জন্য সিন্ডিকেট নামে পরিচিত ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেছে।

মালয়েশিয়া কর্তৃপক্ষ এই ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছিল। তবে নিয়োগ প্রক্রিয়ায় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার বেধে দেওয়া সময়সীমার আগে প্রায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মী পাঠাতে ব্যর্থ হয় সংস্থাগুলো।

Related Topics

টপ নিউজ

দুদক / মালয়েশিয়াগামী প্রবাসী কর্মী / এজেন্সি / মালয়েশিয়া / কর্মী পাঠানোয় অনিয়ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net