Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 05:35 pm
Last modified: 09 September, 2025, 05:38 pm

Related News

  • ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার আহ্বান
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসি

আখতার আহমেদ বলেন, ‘তবে এনআইডি ১৬ বছর বয়স থেকে দেওয়া হলেও ১৮ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ১৮ বছর ও তদূর্ধ্ব নাগরিকরা ভোটার তালিকায় যুক্ত হবেন এবং স্মার্ট এনআইডি কার্ড পাবেন।’
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 05:35 pm
Last modified: 09 September, 2025, 05:38 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এখন থেকে ১৬ বছর বয়স থেকেই পাওয়া যাবে। ভোটার হওয়ার বয়স ১৮ হলেও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুবিধা দিতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (৯ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'যে নাগরিকের বয়স ১৬ বা তদূর্ধ্ব, তিনি এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এতে আমরা আগেই প্রাথমিক তথ্য সংরক্ষণ করতে পারব এবং তারা এনআইডি পাবেন।'

তিনি আরও বলেন, 'অনেক সেবার জন্য এনআইডি প্রয়োজন হয়— যেমন বিদেশে পড়াশোনা করতে যাওয়া, ব্যাংক হিসাব খোলা বা চিকিৎসার জন্য বিদেশে যাওয়া। তাই এনআইডি অত্যাবশ্যক হয়ে পড়ে।'

সচিব জানান, এ উদ্যোগের ফলে এনআইডি না থাকায় নাগরিকদের যে ভোগান্তি পোহাতে হয়, তা কমবে।

'তবে এনআইডি ১৬ বছর বয়স থেকে দেওয়া হলেও ১৮ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ১৮ বছর ও তদূর্ধ্ব নাগরিকরা ভোটার তালিকায় যুক্ত হবেন এবং স্মার্ট এনআইডি কার্ড পাবেন,' বলেন আখতার আহমেদ।

এ সময় তিনি হারানো এনআইডি পুনঃপ্রাপ্তির প্রক্রিয়াতেও পরিবর্তনের ঘোষণা দেন। তিনি বলেন, 'এখন থেকে এনআইডি হারালে পুনরায় আবেদন করতে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে। নাগরিকদের সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসি / জাতীয় পরিচয়পত্র / নাগরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার আহ্বান
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net