Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় সরব প্রার্থীরা, বাড়ানো হলো বুথ সংখ্যা

বাংলাদেশ

মো. তাহমিদুল আলম জায়িফ
07 September, 2025, 09:50 pm
Last modified: 07 September, 2025, 10:27 pm

Related News

  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
  • বিএনপির 'বিদ্রোহীদের' প্রত্যাখ্যান করলেন ভোটাররা
  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় সরব প্রার্থীরা, বাড়ানো হলো বুথ সংখ্যা

এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।
মো. তাহমিদুল আলম জায়িফ
07 September, 2025, 09:50 pm
Last modified: 07 September, 2025, 10:27 pm
ছবি: খন্দকার আবিদুর রহমান/ টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা আজ শেষ হচ্ছে। গত ২৬ আগস্ট শুরু হওয়া প্রচার কার্যক্রম রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ হবে। প্রচারণা বন্ধের বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদসহ মোট ৪১টি পদে ভোট অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাসজুড়ে শেষ দিনের প্রচারণা

প্রচারণার শেষ দিনে প্রার্থীরা প্যানেলের কর্মসূচি ও প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসজুড়ে সরব ছিলেন। ভোটারদের আকৃষ্ট করতে লিফলেট বিতরণে দিনভর সক্রিয় ছিলেন তারা। দুপুর থেকে বিকাল পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ ভবনের সামনে, টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হল এলাকায় প্রার্থীদের লিফলেট বিতরণ করতে দেখা যায়। পাশাপাশি হলগুলোতেও জোর প্রচারণা চালান প্রার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইরাজ নূর চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত কয়েক দিনের তুলনায় আজ প্রচারণার শেষ দিন হওয়ায় সবার মধ্যেই উৎসাহ-উদ্দীপনা বেশি ছিল। চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনে এমন উৎসবমুখর পরিবেশ খুব কমই দেখেছি।'

ছাত্রদল প্রার্থীদের শপথ গ্রহণ

রোববার দুপুর সোয়া ১টায় কলাভবনের পাশের ঐতিহাসিক বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহাস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দমন-নির্যাতনমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণসহ আট দফা অঙ্গীকার পাঠ করানো হয় শিক্ষার্থীদের।

ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, 'এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালো মনে হচ্ছে। কিছু শঙ্কা থাকলেও শিক্ষার্থীদের ভয় না দেখিয়ে চাই তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিক।'

এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, 'সারাদিন কলাভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, মল চত্বর, বিকেলে কার্জন হল ও ভিসি চত্বর এলাকায় প্রচারণা চালিয়েছি। এখন সন্ধ্যায় কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিংয়ে এসেছি।'

হাসপাতাল থেকে প্রচারণায় মেঘমল্লার

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে যোগ দেন 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন। শিক্ষার্থীরা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটি পোস্টও জিততে পারবে না।'

পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আধা থেকে এক ঘণ্টা প্রচারণা চালিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ দেখেছি। তবে তারা কতটা ভোট দিতে আসবেন, সেটাই এখন প্রশ্ন।'

স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা

শেষ দিন স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় সক্রিয় ছিলেন। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ ভিসি চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় প্রচারণা চালান।

ফেসবুকে তিনি লেখেন, 'আজকের প্রতিক্রিয়া আমাকে আশান্বিত করছে। বুঝতে পারছি, আমার পাখাগুলোর মতোই ভোটাররা আমাকে মনে রাখছে। মাঠের হিসাব সব অনুমান ভুল প্রমাণ করবে, ইনশাআল্লাহ।'

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য (উমামা-সাদী প্যানেল) এর জিএস প্রার্থী আল সাদী ভুইয়া বিকেলে টিএসসি এলাকায় প্রচারণা চালান।

হল সংসদেও সরব প্রার্থীরা

হল সংসদ নির্বাচনেও শেষ মুহূর্তে সরব ছিলেন প্রার্থীরা। স্যার এ এফ রহমান হল, মুহসীন হল, সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলে রাতে প্রার্থীদের কক্ষে কক্ষে গিয়ে প্রচারণা চালাতে দেখা যায়।

স্যার এ এফ রহমান হল সংসদের স্বতন্ত্র জিএস প্রার্থী আশিকুল হক রিফাত বলেন, 'শেষ মুহূর্তে প্রত্যেক রুমে যাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করছি। ভোটে অঞ্চলভিত্তিক প্রভাব থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছি।'

বুথ সংখ্যা বৃদ্ধি

রোববার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, বুথ সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে, যাতে আবাসিক ও অনাবাসিক ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, 'নির্বাচন নিয়ে কোনো গুজব ছড়ালে তা গুরুত্ব না দিয়ে সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সঠিক তথ্য পাওয়া যাবে।'

পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'ভোটকেন্দ্রে প্রবেশের আগে পরিচয় নিশ্চিত করা হবে। কেউ নকল পরিচয়পত্র নিয়ে এলে তাকে পুলিশে দেওয়া হবে। তবে বৈধ ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।'

আচরণবিধি ভঙ্গের অভিযোগ

ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, প্রচারণা শুরুর পর থেকে পাওয়া সব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারও ক্ষেত্রে মৌখিক বা টেলিফোনে সতর্ক করা হয়েছে, কারও ক্ষেত্রে লিখিতভাবে সতর্ক করা হয়েছে, আর দুটি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয / ছাত্রদল / ভোটার / প্রচারণা / ক্যাম্পাস / লিফলেট বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
  • বিএনপির 'বিদ্রোহীদের' প্রত্যাখ্যান করলেন ভোটাররা
  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net