Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন, নির্বাচনি প্রচারণা অর্ধেক হয়ে যাবে: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 08:25 pm
Last modified: 07 September, 2025, 08:32 pm

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন, নির্বাচনি প্রচারণা অর্ধেক হয়ে যাবে: সালাহউদ্দিন

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার দায় আওয়ামী লীগের বলে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে দেখা গেল এক জায়গায় বলছে ‘জয়’, দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’। এই হলো আওয়ামী লীগের অবস্থা।’
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 08:25 pm
Last modified: 07 September, 2025, 08:32 pm
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনি প্রচারণার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে।

রোববার (৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনিেএমন মন্তব্য করেন।

তিনি বলেন, 'অতি শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন নির্বাচন প্রতিষ্ঠা হয়ে যাবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে এলে বিএনপির নির্বাচনি প্রচারণার অর্ধেক হয়ে যাবে সারাদেশে।'

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, 'তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন হবে এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা।'

তিনি অভিযোগ করেন, 'একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং দেশবিরোধী শক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।' 

তবে তিনি মনে করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার দায় আওয়ামী লীগের বলে দাবি করে তিনি বলেন, 'আজকে দেখা গেল এক জায়গায় বলছে 'জয়', দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলছে 'বাংলা'। এই হলো আওয়ামী লীগের অবস্থা।'

জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, 'কমিশন যদি বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়, তাহলে তা আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।' 

তার মতে, ঐকমত্যের বিষয়গুলো সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই ঘোষণাপত্রে সবাইকে স্বাক্ষর করতে হবে।

এদিন বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতনী হিন্দু নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বলেন, 'কিছু মহল শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। এসব প্রতিহত করতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।'
তিনি আশ্বাস দেন, অতীতের মতো বিএনপি এবারও দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে সহযোগিতা করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে।
 
Related Topics

টপ নিউজ

সালাহউদ্দিন আহমদ / বিএনপি / তারেক রহমান / আওয়াম লীগ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net