Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
মাজার-রাজনৈতিক কার্যালয় ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা না, নির্বাচনের আগে আরও ঘটতে পারে: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2025, 02:45 pm
Last modified: 06 September, 2025, 02:57 pm

Related News

  • চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভেঙে ফেলেছে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা  
  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

মাজার-রাজনৈতিক কার্যালয় ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা না, নির্বাচনের আগে আরও ঘটতে পারে: মির্জা আব্বাস

টিবিএস রিপোর্ট
06 September, 2025, 02:45 pm
Last modified: 06 September, 2025, 02:57 pm
মির্জা আব্বাস। ফাইল ছবি

মাজার ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুরসহ অস্থিরতা সৃষ্টি করা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু সামনে ঘটতে পারে। এক শ্রেণীর লোকেরা চাইছে যেন নির্বাচন না হয়। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, 'গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, এটা কোনো মারামারির মধ্যেকার ঘটনা নয়। নাক দিয়ে এখনো তার রক্ত বের হচ্ছে। অবস্থা খুব একটা ভালো না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কী উদ্দেশে কারা কারা জড়িত, তা বের করে তাদের বিচার করতে হবে।' 

তিনি বলেন, 'সরকার নুরকে দেশের বাইরে পাঠানোর কথা বলেছি, কিন্তু এখনও না পাঠানোয় আমি হতাশ। এই ধরনের ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সরকারের উচিত ছিল। শুধু বিদেশে পাঠিয়ে দিল হবে না, ওর [নুর[ যে সমস্যা সেই সমস্যার চিকিৎসা যে দেশে ভালো হবে, তাকে সেই দেশে নেওয়া ভালো হবে।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি, নুরের চিকিৎসা ভালো ট্রিটমেন্ট জার্মানিতে হয়। সিঙ্গাপুর ব্যাংককে চিকিৎসা ভালো হবে না। নুর ভালো হয়ে আবার ফিরে আসুক সেটিই আমরা চাই। সরকারকে অনুরোধ করবো, ভালো তত্ত্বাবধানে বিদেশে ভালো জায়গায় চিকিৎসার ব্যবস্থা করুন, শুধু বিদেশে পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হবেন না।'

এক প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, 'মাস খানেক আগে শুনেছিলাম, কিছু লোককে টার্গেট করে হামলা হবে। সরকারের দেখা দরকার, কোথা থেকে এই হামলাগুলো করা হচ্ছে। যদি না হয়, জনগণ বুঝবে, সরকার তাদের কমান্ড [নিয়ন্ত্রণ] ধরে রাখতে পারছে না।'

এসময় মির্জা আব্বাসের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

মির্জা আব্বাস / মাজারে হামলা / মাজার / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভেঙে ফেলেছে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা  
  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net