Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 02:05 pm
Last modified: 01 September, 2025, 02:05 pm

Related News

  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: ফখরুল

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 02:05 pm
Last modified: 01 September, 2025, 02:05 pm
ছবি: টিবিএস

বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, 'বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রাম-লড়াই করেছে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।'

ছাত্র-জনগণের আন্দোলনের মাধ্যমে হাসিনার ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সহযোগিতা করা।'

তিনি আরও বলেন, 'আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসেন জিয়াউর রহমান, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন তিনি।'

বিএনপি মহাসচিব বলেন, 'বিএনপির রাজনীতির মূল আদর্শ ও লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ—যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়।'

তিনি আরও বলেন, 'পোশাক শিল্পের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, বিদেশে শ্রম রপ্তানির কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।'

সংস্কার কমিশনগুলোকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'বাংলাদেশের জনগণের সমর্থনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে। নিঃসন্দেহে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net